রোহিতকে অধিনায়ক না করলে ভারতীয় ক্রিকেটের ক্ষতি, কেন এমন বললেন গৌতম গম্ভীর

অধিনায়ক হিসেবে ঈর্ষনীয় সাফল্য রোহিত শর্মার। আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে পাঁচবার ট্রফি জয়ের স্বাদ পেলেন হিটম্যান।

অধিনায়ক হিসেবে ঈর্ষনীয় সাফল্য রোহিত শর্মার। আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে পাঁচবার ট্রফি জয়ের স্বাদ পেলেন হিটম্যান। রোহিতের পর চেন্নাইয়ের হয়ে ধোনির তিনবার ও কেকেআরের হয়ে গৌতম গম্ভীরের ২ বার আইপিএল ট্রফি জেতার নজির রয়েছে। আইপিএল ২০২০ জিতে হিটম্যানের নজির গড়ার পরই ভারতীয় ক্রিকেটে সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে অধিনায়ক হিসেবে দেখার ইচ্ছাপ্রাকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

রোহিতকে নিয়ে গম্ভীর কী বললেন

রোহিতকে নিয়ে গম্ভীর কী বললেন

দিল্লিকে হারিয়ে মুম্বইয়ের আইপিএল ২০২০ চ্যাম্পিয়ন হওয়ার পর এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, 'ধোনিকে আমরা সবচেয়ে সফল কেন বলি। কারণ ধোনি দেশকে ২টি বিশ্বকাপ একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে। অধিনায়করা কে কটি ট্রফি দিলেন, সেই বিচারেই তাঁদের সাফল্য বিচার করা হয়। তেমনি আইপিএলের রাজা রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে পাঁচটি ট্রফি জেতার রেকর্ড গড়লেন রোহিত। টি-২০ ক্রিকেটে এত সাফল্যের পরও রোহিতকে আমরা দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব করতে দেখতে পাই না। রোহিতকে আগামী দিনেও অধিনায়ক হিসেবে না পেলে আদৌতে ভারতীয় ক্রিকেটেই ক্ষতি।'

বিরাটের অধিনায়কত্ব নিয়ে কী মত গম্ভীরের

বিরাটের অধিনায়কত্ব নিয়ে কী মত গম্ভীরের

সেই সঙ্গে গম্ভীর জুড়েছেন, 'বিরাটের অধিনায়কত্ব খারাপ, এমন নয়। কিন্তু রোহিত দেখিয়েছে সাদা বলে ক্রিকেটে ওর অধিনায়কত্ব বিরাটের থেকেও ভালো। একজন ৮ বছর অধিনায়কত্ব করে দলকে ৫টি ট্রফি দিল। অন্যজন এখনও একটিও ট্রফি জিততে পারেনি।'

গম্ভীরের পরামর্শ

গম্ভীরের পরামর্শ

ভারতীয় ক্রিকেটের উন্নতি চেয়ে রোহিতকে সীমিত ওভারের দায়িত্বে ও বিরাটকে টেস্ট ক্রিকেটের দায়িত্ব দেওয়ার পরামর্শ রেখেছেন গম্ভীর।

ভারত অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য

ভারত অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য

দেশের জার্সিতে ২০১৮ নিদাহাস ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। সেই সঙ্গে ২০১৮ পঞ্চাশ ওভারের এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন হিটম্যান। বিরাটের অনুপস্থিতিতে দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে দারুণ সফল রোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+