সর্বকালের সেরা আইপিএল অধিনায়ক রোহিত, কেন হিটম্যানের এই রেকর্ড ভাঙা কঠিন

আইপিএল 'কিং' রোহিত শর্মা! মঙ্গলবার মুম্বইয়ের আইপিএল ২০২০ জয়ের পর হিটম্যান রোহিত শর্মার মুকুটে জুড়ল আরও একটি পালক। আইপিএলে এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন করলেন হিটম্যান।

আইপিএল 'কিং' রোহিত শর্মা! মঙ্গলবার মুম্বইয়ের আইপিএল ২০২০ জয়ের পর হিটম্যান রোহিত শর্মার মুকুটে জুড়ল আরও একটি পালক। আইপিএলে এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন করলেন হিটম্যান।

একনজরে কোন কোন বছরে মুম্বইকে আইপিএল চ্যাম্পিয়ন করলেন রোহিত

একনজরে কোন কোন বছরে মুম্বইকে আইপিএল চ্যাম্পিয়ন করলেন রোহিত

২০১৩ সালে প্রথমবার অধিনায়কের দায়িত্বে নেওয়ার বছরেই মুম্বইকে চ্যাম্পিয়ন করেছিলেন রোহিত। এরপর প্রতি ১ বছর অন্তর মুম্বইকে ট্রফি দিয়েছেন হিটম্যান। রোহিতের অধিনায়কত্বে ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে মুম্বই আইপিএল খেতাব জেতে। যারপর মুম্বই বিজোড় সংখ্যায় আইপিএল চ্যাম্পিয়ন হয়ে, টুর্নামেন্টে এই মিথ শুরু হয়েছিল। মঙ্গলবার সেই সংস্কার ভেঙে দিয়ে টানা দ্বিতীয়বার ও সব মিলিয়ে মুম্বইকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করলেন রোহিত শর্মা।

আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক রোহিত

আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক রোহিত

আইপিএল ২০২০ জয়ের ফলে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক হয়ে গেলেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে তাঁর ঝুলিতে এখন পাঁচটি আইপিএল ট্রফি রয়েছে। সেই সঙ্গে ক্রিকেটার হিসেবে মোট ছয় বার আইপিএল ট্রফি জিতলেন হিটম্যান। ডেকান চার্জার্সের ক্রিকেটার হিসেবে রোহিত ২০০৯ সালে প্রথম আইপিএল ট্রফি জেতেন।

দ্বিতীয় স্থান কে

দ্বিতীয় স্থান কে

আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কদের মধ্য়ে পাঁচটি ট্রফি জিতে শীর্ষে রোহিত শর্মা। হিমট্যানের পর তিনটি আইপিএল ট্রফি জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন ধোনি। ২০১০, ২০১১ ও ২০১৮ সালে ধোনি চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করেন।

কেন অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড ভাঙা কঠিন

কেন অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড ভাঙা কঠিন

৩৩ বছর বয়সেই আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে পাঁচটি ট্রফি জিতলেন রোহিত শর্মা। তাঁর সামনে ৩টি ট্রফি জিতে প্রতিযোগিতায় মহেন্দ্র সিং ধোনি রয়েছেন। ৩৯ বছর বয়সী ধোনি আরও একটি আইপিএল খেলবেন। সেক্ষেত্রে ২০২১ আইপিএলে ট্রফি জিতেলে ধোনির ঝুলিতে চারটি ট্রফি হবে। এরপরও রোহিতের রেকর্ড ভাঙতে পারবেন না মাহি। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কদের তালিকায় তৃতীয় স্থানে কেকেআরের গম্ভীর রয়েছেন। তিনি কলকাতাকে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন করেন। যদিও গম্ভীর অনেক আগেই অবসর নিয়েছেন। ফলে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পাঁচটি আইপিএল ট্রফি জয়ের রেকর্ড ভাঙা কঠিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+