India vs Bangladesh: বল ব্যাটে লেগেছে! বুঝতেই পারলেন না কোহলি, ডিআরএস না নেওয়ায় বিরক্ত রোহিত
চিপক টেস্টে বিতর্কে কিং কোহলি। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হলেন কোহলি। প্রথম ইনিংসে তিনি ৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১৭ রান করে আউট হন। বিরাটের আউট নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। ডিআরএস না নিয়ে বিরাট কোহলি।
মেহদি হাসান মিরাজের ডেলিভারি অন সাইডে ফ্লিক করার জন্য বিরাট কিছুটা এগিয়ে এসেছিলেন কোহলি। কিন্তু, বলটা আচমকা নিচু হয়ে যায় এবং তাঁর প্যাডে লাগে। ফলে আম্পায়ার আউট দেন। বিরাট গিলের সঙ্গে আলোচনা করে ডিআরএস না নিয়েই ফিরে যান সাজঘরে। পরে দেখা গেল কোহলির ব্যাটে আগে বল স্পর্শ করেছে। প্রশ্ন উঠছে কোহলি কি বুঝতেই পারলেন না যে বল তাঁর ব্যাটে স্পর্শ করেছে?

ডিআরএস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্ক কম নয়, এরআগে একাধিকবার এই নিয়ে বিতর্ক দেখা গিয়েছে। চেন্নাইয়ে সেটাই আরও একবার সেটা ফিরল। বাংলাদেশের আউটের আবেদনে সাড়া দেন কেটলবোরো। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন অন্য জায়গায়। ডিআরএসের সুবিধা থাকলেও কেন সেটা নিলেন না কোহলি? রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড তিনি গিলের সঙ্গে আলোচনা করেন। গিল তাঁকে কী বলেছিলেন সেটা জানা যায়নি, তবে কোহলি সবাইকে অবাক করে ডিআরএস না নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান।
It was clearly not out. This is so frustrating to see. Shubman Gill, from the non-striker's end, should have asked Virat Kohli to take DRS. pic.twitter.com/mtnoqPuaho
— K¹⁸. (@KrishnaVK_18) September 20, 2024
এর পর স্নিকো মিটারে দেখা যায় বল বিরাটের ব্যাটে লেগেছিল। ফলে কোহলি যে আউট ছিলেন না তা স্পষ্ট হয়ে যায়। কিন্তু ততক্ষণে আর কিছুই করার নেই। সাজঘরে বসে থাকা রোহিতের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল কতটা বিরক্ত হয়েছেন তিনি।
চেন্নাই টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে বড় রান করতে পারলেন না কোহলি। চলতি বছরে প্রথমবার টেস্ট ম্যাচ খেলেতে নেমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন কিং কোহলি, এবার অপেক্ষা কানপুর টেস্টের।
Off the boot and in the safe hands of Pant! ☝️
— JioCinema (@JioCinema) September 20, 2024
Ravindra Jadeja delivers yet again! 💪#INDvBAN #IDFCFirstBankTestSeries #JioCinemaSports pic.twitter.com/UMvDwJTlRk
উল্লেখ্য, দ্বিতীয় দিনের সকালে ডিআরএসের পর শাকিব আল হাসান আউট হওয়ার পর কোহলি মাঠের মধ্যেই নেচে উঠেন। আউট করে যেখানে গোটা দল আনন্দে ভাসে শাকিবকে ফিরিয়ে। সেখানে আনন্দের চোটে মাঠে নাচতেই শুরু করে দেন কোহলি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications