রোহিতের বিতর্কিত আউট নিয়ে কী প্রতিক্রিয়া রীতিকার

রোহিত আউট না নট আউট? ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হিটম্যানের বিতর্কিত আউটের সিদ্ধান্ত নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।

রোহিত আউট না নট আউট? ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হিটম্যানের বিতর্কিত আউটের সিদ্ধান্ত নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। টুইট, কমেন্টের ঝড় তুলেছে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। এর মাঝেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ল রোহিতের আউট হওয়ার পর স্ত্রী রীতিকার প্রতিক্রিয়ার মুহূর্ত।

রোহিতের বিতর্কিত আউট নিয়ে কী প্রতিক্রিয়া রীতিকার

ম্যাঞ্চেস্টারে এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নেয় ভারত। ক্যারিবিয়ান পেস আক্রমণের বিরুদ্ধে শুরুটা অবশ্য একেবারেই ছন্দে করতে পারেনি নীল জার্সি ধারীরা। রোহিত-রাহুলের জুটি প্রথম ৫ ওভারে মাত্র ১৭ রান তুলতে সমর্থ হয়।

Whats Your Take on this decision of Rohit Sharma?

Like For OUT
Retweet For NOT OUT#INDvsWI #INDvWI #RohitSharma pic.twitter.com/7bOBPmZOaZ
— Rohit Sharma Fan Club (@IamRs45Fc) June 27, 2019

এরপরই ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তন করে আক্রমণাত্মক ব্যাটিং শুরু হিটম্যানের। ম্যাচের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কেমার রোচকে ওভার বাউন্ডারি হাঁকান রোহিত। সেই ওভারেই অবশ্য বিতর্কিত আউটে তাঁকে সাজঘরে ফিরতে হয়েছে। রোচের ওভারের শেষ ডেলিভারি রোহিতের ব্যাট ও প্যাডের ফাঁক গলে কিপারের হাতে জমা পড়ে। আপেক্ষিকভাবে ব্যাটের কানায় লাগেনি বলে মনে করে নটআউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। পরে রিভিউয়ে স্নিকোমিটারের গ্রাফে মুভমেন্ট ধরা পড়েছে।

যদিও স্নিকোমিটারে ধরা পরা সেই আওয়াজ আদৌ রোহিতের ব্যাটে বল লাগায় তৈরি হয়েছে, নাকি রোহিতের প্যাডে বল আছড়ে পড়ায় তৈরি হয়েছে, সেই নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। থার্ড আম্পায়ার অবশ্য রোহিতকে আউট ঘোষণা করেন।

থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্ত দেখেই গ্যালারিতে প্রতিক্রিয়া দিয়ে বসেন রীতিকা। সিদ্ধান্তে অবাক হয়ে 'হোয়াট' বলে বসেন রোহিত পত্নী। বিতর্কিত আউট ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিকার এই প্রতিক্রিয়াই এখন ভাইরাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+