Rohit Sharma: ক্রমতালিকায় বাবরের সঙ্গে কমছে দূরত্ব, গম্ভীরের সহকারীর সঙ্গেই ছুটিতে সময় কাটাচ্ছেন রোহিত
আইসিসির একদিনের ক্রম তালিকায় বাবর আজমের সঙ্গে দূরত্ব আরও কমালেন রোহিত শর্মা। সম্প্রতি ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হারলেও ভালো খেলার পুরস্কার পেলেন হিটম্যান, ক্রম তালিকাতে উন্নতি করলেন রোহিত।
আইসিসি একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এলেন রোহিত শর্মা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমেই কমছে হিটম্যানেক। ৮২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাবরের সঙ্গে মাত্র ৫৯ পয়েন্ট পিছিয়ে রয়েছেন ভারতীয় অধিনায়ক। কিন্তু আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুব বেশি একদিনের ম্যাচ নেই ভারতের। ফলে শীর্ষস্থান দখল করা কিছুটা হলেও কঠিন হিটম্যানের জন্য।

শ্রীলঙ্কা সফর শেষের পর এখন বিশ্রামে ভারতীয়। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অনেকটা সময় পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইয়ে তার পরিবার এবং বন্ধুদের সাথে ক্রিকেট ছুটি কাটাচ্ছেন। রোহিত শর্মা তাঁর কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি ছবি শেয়ার করেছেন। রোহিতের সঙ্গেই রয়েছেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ার। সেইসঙ্গে রোহিতের একাধিক বন্ধুকেও দেখা গিয়েছে এই আসরে।
রোহিতকে একটি নিয়ন সবুজ রঙের টি-শার্ট পরা অবস্থায় দেখা গেছে। তিনি তার ইনস্টাগ্রামে "মান্ডালি" পোস্টটির ক্যাপশন দিয়েছেন, যার অর্থ বন্ধুদের একটি দল।
অধিনায়ক হিসেবে দেশকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন, তারপরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেন ভারতীয় দলের হয়ে। ৩৭ বছর বয়সী রোহিত আসন্ন হোম সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বছরের শেষে বর্ডার গাভাসকর ট্রফিও রয়েছে।
অস্ট্রেলিয়া যাওয়ার আগে ভারত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে। রোহিত শুধুমাত্র নিজেকে ফিট রাখার চেষ্টাই করছেন না, তার বন্ধুদের সাথে মানসম্পন্ন সময় কাটানোরও চেষ্টা করছেন। অভিষেক নায়ার মুম্বইয়ে তাদের ঘরোয়া ক্রিকেটের দিন থেকেই রোহিতের অন্যতম পুরনো বন্ধু।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। বাংলাদেশ সিরিজের দল নির্বাচনের আগে নির্বাচকরা চাইছেন দলীপ ট্রফিতে নির্বাচকদের দেখে নিতে। তাই ভারতীয় দলের সব ক্রিকেটারদেরই এই টুর্নামেন্টে খেলতে বলা হয়েছে। তবে বিরাট রোহিত খেলবেন কিনা সেটা এখনও চূড়ান্ত নয় ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications