Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rohit Sharma: মাত্রাতিরিক্ত সমালোচনায় বিরক্ত! এবার বোর্ডের কাছে গাভাসকরের নামে নালিশ করলেন রোহিত?

বিগত কয়েক মাস ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না রোহিত শর্মা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টেই হোক বা অস্ট্রেলিয়া সফর। ব্যাটা হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক। এমনকি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ম্যাচ খেলতে নেমেও ২ ইনিংসেই ব্যর্থ হয়েছেন হিটম্যান। ফলে হিটম্যান কে নিয়ে সমালোচনা বাড়ছে কিন্তু মাত্রাতিরিক্ত সমালোচনার জেরে কি বিরক্ত হচ্ছেন রোহিত শর্মা!

বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সমালোচকদের তালিকায় এক নম্বরে থাকবেন সুনীল গাভাসকর। তিনি যে কোন ইস্যুতেই চাচা ছোলা ভাষায় সমালোচনা করেন ভারতীয় দলের ক্রিকেটের। এই তালিকায় যেমন থাকেন বিরাট কোহলি তেমনই থাকেন রোহিত শর্মা। কিন্তু গাভাসকরের একের পর এক উগ্র সমালোচনা নিয়ে হয়তো বিরক্ত হচ্ছেন রোহিত শর্মা।

সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের সমালোচনার পরিপ্রেক্ষিতে বিসিসিআইয়ের কাছে নালিশ করেছেন রোহিত শর্মা। সংশ্লিষ্ট প্রতিবেদনে এক সূত্র জানিয়েছেন, রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট বোর্ডকে বলেছেন, সাম্প্রতিক সময়ে যেভাবে কড়াভাবে তাঁর সমালোচনা করেছেন সুনীল গাভাসকর অতটা প্রয়োজনীয় ছিল না। এটা তার ওপর চাপ সৃষ্টি করেছে। তাই তিনি বাধ্য হয়ে বিসিসিআইকে গোটা বিষয়টি জানাতে বাধ্য হয়েছেন।

রোহিতের অবসর থেকে তার খারাপ পারফরম্যান্স সব কিছু নেই গাভাসপারের গলায় শনা গিয়েছে একের পর এক সমালোচনা ধর্মী মন্তব্য ।এমনকি মঙ্গলবারও রোহিতের রঞ্জি পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সানি উল্লেখ করেছেন, বিসিসিআইয়ের নির্দেশিকা মানার জন্যই যে তারা (রোহিত, যশস্বী) এই ম্যাচে খেলতে নেমেছিলেন এই ম্যাচে তাদের হৃদয় হয়ত ছিল না। বিসিসিআইয়ের চুক্তি থেকে যাতে ব্রাত্য না হয়ে যান তার জন্যই খেলতে নেমেছিলেন। কারণ গত বছর ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য চুক্তির তালিকা থেকে বাদ গিয়েছিলেন। রোহিতের খেলার জন্য আয়ূশ মাত্রেকে বাদ যেতে হয়েছিল।

বিরাট কোহলি এবং কেএল রাহুলের রঞ্জি ট্রফিতে ম্যাচ না খেলা নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেছেন গাভাসকর। সানির প্রশ্ন, 'তারকা ক্রিকেটাররা যদি ঘরোয়া ক্রিকেটে না খেলে বোর্ড কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার। চোটের জন্য মেডিক্যাল সার্টিফিকেট জোগাড় করাটা কিন্তু বাচ্চাদের খেলার মতো একটা ব্যাপার। যদি ওরা চোটই পেয়ে থাকে তাহলে এনসিএ-তে গিয়ে চিকিৎসা করিয়েছে? রিকভারি করেছে?'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+