Rohit Sharma: রোহিতকে বিপাকে ফেললেন অক্ষর, বাঁচালেন সূর্য! ভারতীয় দলের 'গজনী'কেও চেনা গেল
Rohit Shamra: রোহিত শর্মাকে বিপাকে ফেললেন অক্ষর প্যাটেল। যদিও স্লগ ওভারে নেমে হিটম্যানের পরিত্রাতা হয়ে মানরক্ষা করলেন সূর্যকুমার যাদব।
সে কারণে অক্ষরকে দু-কথা শুনিয়েও দিলেন ভারতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের অধিনায়ক। অক্ষরের মুখে অবশ্য তখন স্বভাবসিদ্ধ হাসি।

ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের নিয়ে রোহিত হাজির ছিলেন কপিল শর্মা শো-তে। তারই টিজার প্রকাশ পেয়েছে নেটফিক্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। রোহিতের সঙ্গে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, শিবম দুবে ও অর্শদীপ সিং।
এই অনুষ্ঠানেই একটি রাউন্ড ছিল যেখানে রোহিত একটি কাগজ দেখাবেন। তাতে যে নামটি রয়েছে তা তিনি দেখতে পারবেন না। সতীর্থরা ওই ক্রিকেটারের বিশেষ কিছু ভঙ্গিমা দেখাবেন। যা আঁচ করে সঠিক ক্রিকেটারের নাম বলতে হবে রোহিত শর্মাকে।
Thalla for a reason 🙌 #iykyk
— Netflix India (@NetflixIndia) October 3, 2024
Watch the new episode of #TheGreatIndianKapilShow Season 2, this Funnyvaar, 8 pm, only on Netflix!
#TheGreatIndianKapilShowOnNetflix pic.twitter.com/JdIf2D9WGU
রোহিতের দেখানো কাগজটিতে ছিল মহেন্দ্র সিং ধোনির নাম। অক্ষর প্যাটেল সেই নামটি দেখে ছক্কা মারার শ্যাডো প্র্যাকটিসে রোহিতকে বোঝাতে চেয়েছিলেন ধোনির নাম। কিন্তু তিনি এমনভাবে দেখান যা যে কোনও ক্রিকেটারের ছক্কা মারার ভঙ্গিমা, বিশেষত্ব কিছু নেই। ফলে রোহিত বুঝতে পারেননি।
রোহিত বলেন, এভাবে তো সকলেই ছক্কা মারে। কিছুটা আলাদা করে দেখাও। সেই সময়ই এগিয়ে আসেন সূর্যকুমার যাদব। বলেন, আমি দেখালেই রোহিতের বোঝা সম্ভব হবে। সূর্যকুমার ধোনির হেলিকপ্টার শট নেওয়ার দেখাতেই রোহিত বলেন, এমএসডি। অক্ষর তখন বলেন, আমি কিন্তু এভাবে ফাইনালে ছক্কা মেরেছিলাম। রোহিত বলেন, হেলিকপ্টার ঘুমা না (হেলিকপ্টার শট দেখানো উচিত ছিল)!
ভারতীয় ক্রিকেটারদের এই অনুষ্ঠানেই প্রশ্ন করা হয়, ভারতীয় দলের গজনী কে? অর্থাৎ সবচেয়ে ভুলো মন কার? রোহিত তখনই বুঝে যান তাঁর নাম আসতে চলেছে। তিনি বলেন, হে ভগবান! উত্তর দিতে গিয়ে সকলেই একবাক্যে বলেন রোহিতের কথাই। শিবম দুবে বলেন, রোহিত টসের সময় কয়েনের দুই দিককে কী বলা হয় তা ভুলে যান। মজা করে সূর্যকুমারের সংযোজন, শুধু নামই ভুল হয় না রোহিতের, কয়েনটা কোথায় সেটাও ভুলে যান!












Click it and Unblock the Notifications