Champions Trophy: ভারতীয় দল না গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত! কিন্তু কেন?

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ খেলবে না ভারত। অনেক জটিলতা এবং আলাপ-আলোচনার পরে স্থির হয়েছে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলবে দুবাইতে। এমনকি ভারতীয় দল সেমিফাইনাল বা ফাইনাল খেললেও সেই ম্যাচও হবে দুবাইতে। কিন্তু ভারতীয় দল পাকিস্তান না গেলেও ভারত অধিনায়ক যাবেন পাকিস্তানে!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতই অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে জোর চর্চা চলছে।তাৎপর্যপূর্ণ বিষয় হল এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়নি। আগামী ১৯ জানুয়ারি দল ঘোষণা হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে না গেলেও অধিনায়ক যিনি হবেন তিনি পাকিস্তানে যেতে পারেন ।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, পিসিবি একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চলেছে , যা ১৬ বা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়করা উপস্থিত থাকবেন, পাশাপাশি আইসিসি ইভেন্টে ফটোশ্যুট হবে সঙ্গে অধিনায়কদের যৌথ সাংবাদিক সম্মেলন হবে। ফলে রোহিতকে কয়েক ঘণ্টার জন্য হলেও পাকিস্তানে যেতে পারেন।

একটি সূত্র সংবাদা সংস্থাকে জানিয়েছেন, ভারতীয় দলের অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান সফরে যেতে পারেন কারণ পিসিবি ২৯ বছর পর পাকিস্তানে একটি মেগা আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের প্রত্যাবর্তনকে চিহ্নিত করে একটি দুর্দান্ত অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। সেই অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মা অংশ নিতে পারেন।

ভারতীয় দল শেষবার ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনাল পাকিস্তানের মাটিতে খেলেছিল। দীর্ঘদিন ধরেই কূটনৈতিক কারণে ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে। বিসিসিআই জানিয়ে দিয়েছে নিরাপত্তার কারণে তারা পাকিস্তানে দল পাঠাবে না। কিন্তু দল না দলনেতা পাকিস্তান সফরে যেতে পারেন।

যদিও সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, রোহিতকে পাকিস্তানে পাঠানো নিয়ে এখনও সিদ্ধান্ত পাকা হয়নি। আগে দল ঘোষণা হবে তার পর বিষয়টি নিয়ে ভাবতে পারে বিসিসিআই।

বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করতে আইসিসির কাছে আরও সময় চেয়েছে। সম্ভবত ১৯ জানুয়ারি দল ঘোষণা হতে পারে বলে ক্রিকবাজ উল্লেখ করেছে
২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে।

দ্বিতীয় ম্যাচেই ভারত পাকিস্তান দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। দুবাইয়ে এই ম্যাচ হবে। গ্রুপে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ মার্চ। এই ম্যাচও হবে দুবাইতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+