সূর্যকুমার যাদবের জোড়া গোল্ডেন ডাক! পাশে দাঁড়ালেন রোহিত, গাভাসকর দিলেন কোন পরামর্শ?

সূর্যকুমার যাদব মুম্বইয়ের পর আজ বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকেও প্রথম বলেই লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরলেন। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ভারতের ওডিআই দলে নিজের জায়গা পাকা করার ভালো সুযোগ পেয়েছিলেন। যদিও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার।

জোড়া গোল্ডেন ডাক

জোড়া গোল্ডেন ডাক

চলতি একদিনের সিরিজে সূর্যকে দু-বারই লেগ বিফোরের মাধ্যমে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। আইপিএলের আগে ছন্দে ফেরার একটাই সুযোগ তিনি পাবেন চেন্নাইয়ে। রোহিত শর্মা অবশ্য সূর্য প্রসঙ্গে বলেন, আমরা বুঝতে পারছি না শ্রেয়স আইয়ার কবে ফিরবেন। ফলে এই মুহূর্তে চার নম্বর জায়গাটি খালি। তাই সূর্যকুমারকে ওখানে খেলানো হচ্ছে। সাদা বলে তিনি যথেষ্ট ভালো পারফর্ম করে এসেছেন। আমি আবারও বলছি, ভালো খেলতে দক্ষ প্রত্যেককেই পর্যাপ্ত সময় দেওয়া হবে।

মিচেল স্টার্কের বলেই ২ বার লেগ বিফোর

রোহিতের কথায়, সূর্যকে ৫০ ওভারের ফরম্যাটেও ভালো খেলতে হবে। এই বিষয়টি তাঁর মাথাতেও নিশ্চিতভাবেই রয়েছে। কোনও স্লটে পর্যাপ্ত সুযোগ পেলাম না, এমন ভাবনা যাতে কারও মাথায় না আসে সে কারণে প্রতিভাবানকে পর্যাপ্ত সুযোগ দেওয়ারই পক্ষপাতী। কেউ নেই তাঁর জায়গায় কাউকে সুযোগ দেওয়া হচ্ছে। যদি দেখা যায় তিনি অস্বস্তি বোধ করছেন তখন নতুন ভাবনাচিন্তা করা যেতেই পারে। কিন্তু এই মুহূর্তে কিছু ভাবছি না। সূর্যকে ৭ থেকে ১০টি ম্যাচে খেলানোর পক্ষেই সওয়াল রোহিতের।

সানির পরামর্শ

সানির পরামর্শ

সূর্যকে দুবারই লেগ বিফোর হতে দেখে সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, টেকনিকে সমস্যা রয়েছে। ওপেন স্টান্স নিয়ে খেলছেন সূর্য। এটা টি ২০ ক্রিকেটে ভালো। ওভারপিচ বলে ছয় হাঁকাতে তাতে সুবিধা হয়। কিন্তু ওয়ান ডে ফরম্যাটে এভাবে খেলতে গেলে সমস্য়া হবে। ব্যাট সোজা নামবে না। এই অবস্থায় বল ভিতরের দিকে ঢুকে এলে সমস্যা বাড়বেই। ফলে তাঁকে ব্যাটিং কোচের সঙ্গে আরও সময় কাটাতে যাতে এই সমস্যা কাটানো যায়।

ওডিআই ফরম্যাটে ছন্দহীন

ওডিআই ফরম্যাটে ছন্দহীন

একদিনের আন্তর্জাতিকে সূর্যকুমার যাদবকে ছন্দে পাওয়া যাচ্ছে না। ২২টি ম্যাচে ২০ ইনিংসে ৪৩৩ রান করেছেন, গড়২৫.৪৭। ২টি অর্ধশতরান করেছেন। একটি ২০২১ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে, ৪৪ বলে ৫৩। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেন ৮৩ বলে ৬৪। এরপর ১৪টি ইনিংসে তিনি ৬ বার দুই অঙ্কের রান পেয়েছেন। শেষ ১০টি ইনিংসে তাঁর রান যথাক্রমে ৯, ৮, ৪, অপরাজিত ৩৪, ৬, ৪, ৩১, ১৪, ০ ও ০। মুম্বই ইন্ডিয়ান্সের লবিতেই সূর্য ওডিআই খেলছেন বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+