T20 World Cup: রোহিত-আগরকর পক্ষে ছিলেন না, তবু বিশ্বকাপের দলে হার্দিক, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আইপিএল পর্ব মিটলেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। বিশ্বকাপের ভারতীয় দলকে নিয়ে বিতর্ক কম হচ্ছে না। এরইমধ্যেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা টি২০ বিশ্বকাপের দলে তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে দলে রাখার পক্ষে ছিলেন না বলে জানা গেছে।

বিসিসিআই মর্যাদাপূর্ণ ইভেন্টের জন্য ১৫সদস্যের দল ঘোষণা করেছে। চারজন ক্রিকেটাকে রিজার্ভ দলে রাখা হয়েছে। হার্দিক হয়েছেন রোহিতের ডেপুটি। অথচ সহঅধিনায়ককেই দলে রাখতে চাননি রোহিত, এমনকি অধিনায়কের পক্ষে ছিলেন স্বয়ং মুখ্য নির্বাচকও। চলমান আইপিএলে নিয়মিত বোলিং না করায় ভারতীয় স্কোয়াডে হার্দিক পাণ্ডিয়ার স্থান পাওয়া নিয়ে সংশয় ছিল।

কিন্তু অধিনায়ক এবং মুখ্য নির্বাচকের ভোট না পেয়েও টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে হার্দিককে দলে রাখার জন্য চাপ ছিল।

অজিত আগরকর এবং রোহিত শর্মা হার্দিক পাণ্ডিয়াকে টি-২০ বিশ্বকাপের দলে রাখতে না চাইলেও 'চাপের' কারণে তাঁকে বাছাই করা হয়েছিল। মুখ্য নির্বাচক এবং রোহিত শর্মাকে কী চাপে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে দলে নিতে হয়েছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

টি২০ বিশ্বকাপের স্কোয়াডে পাণ্ডিয়ার অন্তর্ভুক্তি বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছে ,কারণ হার্দিক চলতি আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন না কারণ তিনি ১২ ম্যাচে মাত্র ২০০ রান করেছেন। এছাড়াও, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ইনজুরির কারণে তিনি আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য পুরোপুরি ফিট কিনা তা নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বিসিসিআই হার্দিক পাণ্ডিয়াকে ভবিষ্যতের টি-২০ অধিনায়ক হিসাবে দেখছে কারণ রোহিত শর্মা টি২০ বিশ্বকাপের পরে এই ফর্ম্যাট থেকে অবসর নিতে পারেন।
চলমান আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং তার উত্তরসূরি হার্দিক পাণ্ডিয়ার মধ্যে তালমিল যে ভালো হচ্ছে না তা মাঠের বাইরে থেকেই বোঝা যাচ্ছে।।রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই টিম ম্যানেজমেন্ট। পাঁচ বারের চ্যা্ম্পিয়নরা এবার আইপিএলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+