অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে পাঠাল ভারতকে, বিশাখাপত্তনম ODI-এ দুই দলে জোড়া পরিবর্তন

বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মাই। মুম্বইয়ে প্রথম ম্যাচটিতে ভারত ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। ফলে আজ জিতলেই সিরিজ পকেটে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। দুই দলেই জোড়া পরিবর্তন।

সিরিজ জিততে প্রত্যয়ী রোহিত

সিরিজ জিততে প্রত্যয়ী রোহিত

রোহিত শর্মা জানান, তিনি খেলছেন ঈশান কিষাণের জায়গায়। এ ছাড়া শার্দুল ঠাকুরকে বাইরে রেখে আজ অক্ষর প্যাটেলকে দলে নেওয়া হয়েছে। পিচ শুষ্ক দেখে মনে হচ্ছে। পিচ ঢাকাও ছিল। যতটা সম্ভব বেশি রান তোলাই লক্ষ্য। বিগত একদিনের সিরিজগুলির মতোই শান্ত থেকে পরিস্থিতি অনুযায়ী খেলা আমাদের লক্ষ্য। টস জিতলে আমাদেরও বোলিং করার পরিকল্পনা ছিল। পরের দিকে বল ঘুরতে পারে। পিচ যেহেতু ঢাকা ছিল, ফলে তা কেমন আচরণ করবে তা বলতে পারছি না। বিশ্বকাপে তিন স্পিনার নিয়ে নামতে হতে পারে, ফলে সেই কম্বিনেশন নিয়েই নামছি।

ঘুরে দাঁড়ানোর লড়াই

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, যেহেতু পিচ ঢাকা ছিল সে কারণেই টস জিতে ফিল্ডিং নিলাম। আগের ম্যাচে দ্রুত কয়েকটি উইকেট হারানোর জেরে সমস্যা হয়েছিল। পার্টনারশিপ গড়া গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে সেটা করতে পারলে খেলার ফল অন্যরকম হতে পারতো। আশা করি, সেই ভুল শুধরে নেওয়া সম্ভব হবে। বিশ্বকাপের আগে ভারতে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। ম্যাক্সওয়েলের হাল্কা চোট রয়েছে। সে কারণে এলিস খেলছেন। স্টিভ স্মিথ ৬১ রান করলে ওডিআইয়ে ৫ হাজার রান পূর্ণ করবেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

আজ সকালেও মেঘলা আবহাওয়া ছিল, হাল্কা বৃষ্টি হচ্ছিল। পিচ ঢাকা ছিল। নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়েও ছিল সংশয়। কিন্তু এখন রোদ উঠেছে। পিচ রিপোর্ট দিতে গিয়ে অজিত আগরকার ও দীপ দাশগুপ্ত জানিয়েছেন, ব্যাটিং সহায়ক উইকেট। তবে পিচ কয়েক দিন ধরে ঢাকা থাকায় শুরুর দিকে কিছুটা আর্দ্রভাব থাকতে পারে। ফলে টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে। উল্লেখ্য, ভাইজ্যাগের এই মাঠ হাই স্কোরিং গ্রাউন্ড। প্রথম ইনিংসের গড় স্কোর ২৯৫।

নজরে পরিসংখ্যান

নজরে পরিসংখ্যান

মুম্বইয়ে জেতার ফলে ভারত টানা আটটি ওডিআই ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া হেরেছিল টানা ৬ ম্যাচ জেতার পর। বিশাখাপত্তনমে ভারত ৯টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। জিতেছে সাতটিতে। হেরেছে একটি ম্যাচে। টাই হয়েছে একটি ম্যাচ। এই মাঠে বিরাট কোহলি যে ৬টি ম্যাচ খেলেছেন তাতে তাঁর স্কোর যথাক্রমে ১১৮, ১১৭, ৯৯, অপরাজিত ১৫৭ ও শূন্য। লোকেশ রাহুল আজ ৫৫ রান করলে শিখর ধাওয়ানের পর দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ওডিআইয়ে ২ হাজার রান পূর্ণ করবেন। শিখর ধাওয়ানের লেগেছিল ৪৮টি, রাহুল খেলেছেন ৫০টি ইনিংস।

প্রথম একাদশে কারা?

প্রথম একাদশে কারা?

ভারত- রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা,অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া- মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস স্টইনিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+