প্লে-অফে পৌছে বিরাটের দলকে খোঁচা দুই নাইটের
দুরন্ত লড়াইয়ে প্লে-অফে নিজেদের স্থান নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। মাস্ট উইন দু’টি ম্যাচ পর পর জিতে প্লে-অফে নিজেদের জায়গা করে নিয়েছে কেকেআর।
দুরন্ত লড়াইয়ে প্লে-অফে নিজেদের স্থান নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। মাস্ট উইন দু'টি ম্যাচ পর পর জিতে প্লে-অফে নিজেদের জায়গা করে নিয়েছে কেকেআর। তবে, শেষ ম্যাচে লড়াইটা বেশ কঠিন ছিল কেকেআর-এর কাছে। কারণ শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল টেবিল টপার সানরাইজার্স হায়দরাবাদ। তার উপর কেকেআর এর ম্যাচ ছিল হায়দরাবাদেরই ঘরের মাঠে, ফলে লড়াইটা একেবারেই সহজ ছিল না কলকাতার জন্য।

তবে, হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিকূল পরিস্থিতিতে ম্যাচ খেলতে হলেও জয়ের রাস্তায় পৌছতে কোনও সমস্যায় পড়তে হয়নি কেকেআরকে।
বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণ এবং ব্যাট হাতে রবিন উথাপ্পার দুরন্ত পারফরম্যান্সের জেরে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় কলকাতা।
কলকাতার হয়ে চারটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং ব্যাট হাতে দ্বিতীয় উইকেটে রবিন গড়েন ৬৭ রানের পার্টনারশিপ।
ম্যাচ শেষে এই দুই জনের কথোপকথনের একটি ভিডিও আইপিএলের অফিসিয়ান সাইটে পোস্ট করে বিসিসিআই। আর এই ভিডিওতেই দুই কর্ণাটকের ক্রিকেটার খোঁচা মেরে গেলেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। ভিডিওটির অন্তিম পর্যায় কর্ণটকের দুই ক্রিকেটার বলেন, 'এ সালা কাপ নামদে।' বাংলায় যার অর্থ এই কাপ আমাদের।
একটি বিজ্ঞাপনে আরসিবির অধিনায়ক বিরাট দাবি করেছিলেন 'ইয়ে কাপ হামারা হ্যায়।'
কিন্তু বাস্তবে তা করে দেখাতে পারেনি বিরাট কোহলির দল। তাই আরসিবির বিদায়তে তাদেরকেই খোঁচা দিয়ে দুই কর্ণাটকের ক্রিকেটারে জানিয়ে দিলেন এই কাপ তাদেরই।












Click it and Unblock the Notifications