Rivaba Jadeja: সংসার ভেঙেছেন! শ্বশুরের অভিযোগের প্রশ্ন শুনেই রেগে লাল জাদেজার স্ত্রী রিভাবা
তারকাদের সংসারে কোন্দল নতুন কোনও বিষয় নয়। তা নিয়ে পেজ থ্রি-তে অনেক শব্দও খরচ করা হয়। বর্তমানে নেট দুনিয়ায় সেলিব্রিটিদের সাংসারিক কহল গসিপের অন্যতম উপাদান। কিন্তু ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার পারিবারিক বিবাদ চার দেওয়ার গণ্ডি ছাড়িয়ে তা প্রকাশ্যে এসে গিয়েছে।
পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বোমা ফাটান জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা। তাঁর বিরুদ্ধে এবার পাল্টা মুখ খুললেন জাদেজার স্ত্রী রিভাবা। ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী এবং জামনগর উত্তরের বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে পারিবারিক বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে রীতিমতো রেগে যান তিনি। এমনকি প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশ্যে ক্ষোভও উগড়ে দেন।

কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা নিজের পুত্রবধূ রিভাবাকে সংসার ভাঙার জন্য অভিযুক্ত করেছিলে। অনিরুদ্ধ সিং জাদেজা বলেছিলেন, 'রিভাবা প্রতারণা করে পরিবারকে ধ্বংস করেছেন, তিনি একটি পরিবার চান না। সবকিছু বিনামূল্যে হতে হবে। রিভাবার মধ্যে প্রবল ঘৃণা রয়েছে।'
একইসঙ্গে কিছুটা দুঃখ নিয়েই জাদেজার বাবা বলেছিলেন, 'ছেলে রবীন্দ্র জাদেজা ও তাঁর স্ত্রীর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি তার সঙ্গে কথা বলি না এবং সে আমাকে ফোন করে না। রবীন্দ্রের বিয়ের দুই-তিন মাসের মধ্যেই ঝগড়া হয়। আমি জামনগরে একা থাকি আর বিয়ের কয়েক মাসের মধ্যেই ছেলে তাঁর স্ত্রী-কে নিয়ে অন্য একটি বাংলোতে চলে গিয়েছে।
বাবার এই মন্তব্যের পরই সমাজ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। জাদেজা সোশ্যাল সাইটে লেখেন, 'এই সাক্ষাত্কারকে একেবারেই গুরুত্ব দেবেন না। এটা একটি পরিকল্পনা মূলক সাক্ষাত্কার। আমার ও রিভাবা-র ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমন সাক্ষাত্কার তৈরি করা হয়েছে। আমিও অনেক কিছু বলতে পারি। কিন্তু পরিবারের সম্মানের কথা মাথায় রেখে চুপ করে আছি। কারণ জনসমক্ষে কাদা ছোড়াছুড়ি আমার পছন্দ নয়।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications