অনুশীলন ম্যাচে জ্বলে উঠলেন পন্থ, শামি-বুমরাহ-ইশান্তদের সামলালেন বিরাট-রোহিত-গিলরা

ইংল্যান্ডে অনুশীলন ম্যাচে জ্বলে উঠলেন ঋষভ, শামি-বুমরাহদের সামলালেন বিরাট-রোহিত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হাই-ভোল্টেজ ফাইনালের আগে সাউদাম্পটনে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দিনই জ্বলে উঠেছে ঋষভ পন্থের ব্যাট। চেনা মেজাজেই জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের পেস, বাউন্স এবং সুইং সামলাতে দেখা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলদের। হাত ঘোরালেন রবিচন্দ্রণ অশ্বিন, ব্যাট করলেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারাও।

অনুশীলন ম্যাচে জ্বলে উঠলেন পন্থ, শামি-বুমরাহ-ইশান্তদের সামলালেন বিরাট-রোহিত-গিলরা

ম্যাচের প্রথম দিনের ভিডিও টুইটারে পোস্ট করেছে বিসিসিআই। যেখানে ঋষভ পন্থ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে। ঝড়ো অর্ধশতরান হাঁকানোর পর ব্যাট তুলে ড্রেসিং রুমের অভিবাদনও কুড়িয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ম্যাচে বল হাতে গা ঘামাতে দেখা গিয়েছে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিনকে। দুর্দান্ত দক্ষতায় তাঁদের জবাবও দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলরা।

এ ব্যাপারে স্পষ্ট চিত্র না পাওয়া গেলেও সামগ্রিকভাবে মনে করা হচ্ছে ইংল্যান্ডে চলতে থাকা অনুশীলন ম্যাচে একই দলে খেলছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। অন্য দলে একই সঙ্গে খেলছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা ও রবিচন্দ্রণ অশ্বিন। অর্থাৎ ব্যাটসম্যানদের সঙ্গে লড়াই চলছে বোলারদের। অনুশীলন ম্যাচ হওয়ায় মাঝেই মাঝেই দুই দলের মধ্যে একাধিক পরিবর্তন করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে দলের প্রত্যেক ক্রিকেটারের পারফরম্যান্স ঝালিয়ে নেওয়াই ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য।

আগামী ১৮ জুন সাউম্পদাম্পনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। হাই-ভোল্টেজ ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে জোরকদমে অনুশীলন ম্যাচে নেমে পড়েছেন বিরাট কোহলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+