Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rishabh Pant: আইপিএলের আগে ঋষভের ফিটনেস বার্তা, সেরে উঠার প্রক্রিয়ার বর্ণনা দিলে‌ন পন্থ

দুয়ারে আইপিএল। ইতিমধ্যেই প্রস্তুতির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে সিএসকে, পঞ্জাব সহ একাধিক দল। তবে দিল্লি ক্যাপিটালস দলও ইতিমধ্যেই বেশ কয়েকটি শিবির করেছে। তবে দাদার দলে চর্চায় রয়েছে একটি নামই। তিনি ঋষভ পন্থ। আইপিএলের আগে ফের নিজের ফিটনেস আপেট দিলেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষরক।

পন্থ তাঁর ফিটনেসের অগ্রগতি সম্পর্কে ক্রমাগত ভক্তদের আপডেট করেছেন। তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরিতে বিশেষ বার্তা তুলে ধরেছেন পন্থ। যা ভারতীয় ভক্তদের আনন্দিত করবে। যে পর্যায় থেকে পন্থকে ক্রাচের সাহায্যে হাঁটতে হয়েছিল, এখন পর্যন্ত, যেখানে তিনি কোনও সহায়তা ছাড়াই দৌড়াচ্ছেন, পন্থ তাঁর সেরে উঠার প্রক্রিয়ার সফরটা এক লহমায় তুলে ধরেছেন।

Rishabh Pant

পন্থ ক্রমেই সুস্থ হয়ে উঠছেন।তবে এখনও ফিট সার্টিফিকেট পাননি। এই পরিস্থিতিতে ঋষভ নিজের ইনস্টা স্টোরিতে নিজের বক্তব্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।

পন্থ লিউখেছেন, মনে হচ্ছে আপনি ভুলে গেছেন, আমাকে আপনাকে মনে করিয়ে দিতে দিন। মনে রাখবেন যখন এটি কঠিন ছিল এবং এটি অপ্রতিরোধ্য ছিল, এবং আপনি ভয় পেয়েছিলেন এবং তখনও একা হাঁটছিলেন? তখন আপনার কাছে উত্তর ছিল না এবং পথ দেখতে পাননি এবং হাল ছেড়ে দিতে চেয়েছিলেন আপনি এখনও চালিয়ে গেছেন।'

২০২২ সালে পথদুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ। তাঁর পায়ে চোট লাগে। তারপর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটলসের হয়ে খেলবেন তিনি। যদিও দলের ক্যাপ্টেন্সি ঋষভের হাতে থাকবে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি। এমনকি দলের প্রধান কোচ রিকি পন্টিংও জানিয়েছেন, পুরো মরশুমে তাঁর উইকেট কিপিং বা অধিনায়কত্ব দেখা যাবে বলে তিনি মনে করছেন না।

পন্টিং বলেন, "ঋষভ আইপিএলের সবকটা ম্যাচ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী। তবে কিভাবে ওকে ব্যবহার করা যাবে সেটা আমরা এখনও জানি না। সোশ্যাল মিডিয়ায় হয়তো ওকে দৌড়তে দেখা যাচ্ছে, তবে আইপিএল শুরু হতে মাত্র ছয় সপ্তাহ বাকি আছে। আমরা জানি না এবছর ও উইকেটকিপিং করতে পারবে কিনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+