Rishabh Pant: রিহ্যাব শেষে কবে সম্পূর্ণ ম্যাচ ফিট হবেন? ঋষভ পন্থকে নিয়ে রইল বড় আপডেট

আইপিএলের নিলামের বাকি মাত্র তিন দিন। সব দলই শেষ মুহূর্তে অঙ্ক কষতে ব্যস্ত। তবে দিল্লি ক্যাপিটালসের পরিস্থিতিটা একটু ভিন্ন। তাদের শুধু নিলাম নিয়ে অঙ্কের হিসেব করতেই হচ্ছে না, একইসঙ্গে নজর রাখতে হচ্ছে এনসিএ-তেও। কারণ সেখানে প্রতিদিন নিজেকে ফিট করে তোলার প্রক্রিয়া চালু রেখেছেন ঋষভ পন্থ। এবার নিলামের কয়েকদিন আগে পন্থের ফিটনেস নিয়ে বড় আপডেট তু‌লে ধৱা হল এই প্রতিবেদনে।।

৩৫৬ দিন আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ঋষভ পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বূর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। এরপর প্রায় ১ বছর হতে চলল ক্রিকেট থেকে অনেকটাই দূরে পন্থ। বিগত কয়েক মাস ধরেই এনসিএসতে ট্রে‌নিং করছেন পন্থ। কিন্তু কবে মাঠে ফিরতে পারবেন তারকা এই ক্রিকেটার। এই উত্তর এখনও অজানা।

Rishabh Pant

এই পরিস্থিতিতে একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে পন্থের ফিটনেস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করা হয়েছে। বর্তমানে পন্থের হাঁটু এবং গোঁড়ালির শক্তি বৃদ্ধিতেই সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। কারণ একজন উইকেটরক্ষকের জন্য এই দুটি অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পন্থের হাঁটুর লিগামেন্ট টিয়ার ছিড়ে গিয়েছিল।

পন্থের উন্নতির সঙ্গে জড়িয়ে থাকা একটি সূত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে মন্তব্য করেছেন, 'প্রত্যাশার থেকেও পন্থ আরও দ্রুত ফিট হয়ে উঠছেন। উদ্বেগের বিষয় ছিল পন্থের হাঁটু এবং গোঁড়ালি নিয়ে। বিশেষ করে হাঁটুতে অস্ত্রোপচারের পর। কিন্তু দুটি স্থানেই আগের থেকে অনেকটা শক্তি বৃদ্ধি হয়েছে। ফলে উইকেটকিপিংয়ের সময়ও শরীরের ভরও অনেকটাই বাড়ানো হয়েছে।'

একইসঙ্গে ঔ সূত্র আরও জানিয়েছেন, 'শরীরের উপর ভর প্রতিদিনই বাড়ানো হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই ১০০% রানিং করা হতে পারে।' সংশিষ্ট প্রতিবেদনের তথ্য অনুথসারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের সময়ই পুরো ফিট হয়ে উঠতে পারেন পন্থ। ফলে বিসিসিআই এবং এনসিএ আশা করছে পুরো আইপিএলেই খেলতে পারবেন পন্থ। যদিও পন্থকে নিয়ে ১০০% নিশ্চিত না হলে তাঁকে খেলার অনুমতি দেওয়া হবে না।

বিগত কয়েক সপ্তাহ ধরে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার দুপুরের সময় এনসিএ-র স্পেশ্যালিস্টদের কাছে ট্রেনিং করছেন। সাধারণত এনসিএ-তে দুপুর তিনটের সময় ট্রে‌নিং শুরু হয়। পন্থ এখনও পর্যন্ত ৮০ থেকে ৯০ শতাংশ সফলভাবে রানিং করতে পারছেন। ফলে সম্পূর্ণ ফিট হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+