Womens Asia Cup: ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস রিচার, মহিলাদের এশিয়া কাপে নয়া রেকর্ড গড়লেন বঙ্গ কন্যা
প্রথম ম্যাচে পাকিস্তানকে হেলায় হারানোর পর রবিবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হয়েছে ভারতীয় মহিলা দল। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরব দেশটি। বিপক্ষের সিদ্ধান্তটা ভালোভাবেই কাজে লাগাল ভারতীয় দল।
ভারতীয় দল যেমন রেকর্ড গড়ল, তেমনই ব্যাট হাতে নজির গড়লেন বাংলার রিচা ঘোষ। টি২০ ম্যাচে রবিবার বিধংবসী ফর্মে ব্যাট করলেন বাংলা রিচা। ২৯ বলে ৬৪ রান করেন বঙ্গ কন্যা। এই ইনিংসের সঙ্গে সঙ্গেই মহিলাদের এশিয়া কাপের ইতিহাসে নয়া নজির গড়লেন। রিচাই প্রথম উইকেটরক্ষক যিনি মহিলাদের এশিয়া কাপে অর্ধশতরান করলেন।

ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ঠিকঠাকভাবেই করেছিলেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওপেনিং জুটিতে ৮৫ রান উঠলেও। এই ম্যাচে বেশি রান উঠল না। ২৩ রানের বেশি জুড়তে পারেননি তাঁরা। ১৩ রানে আউট হন স্মৃতি। ৩৭ রান করে ফিরলেন শেফালিও। ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ ।
Richa Ghosh - the first Indian wicketkeeper in Women's Asia Cup history to score a fifty. 🫡 pic.twitter.com/vmztGLU0Tn
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 21, 2024
দুই মহিলা ব্যাটারই দুরন্ত অর্ধশতরান করলেন। পঞ্চম উইকেটে দুইজনের ৪৫ বলে ৭৫ রানের পার্টনারশিপই দলকে বড় রান তুলতে সাহায্য করল। রিচার ২৯ বলে ৬৪ রানের ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং ১টি ছক্কা দিয়ে। একটা ওভারে ৫টা চার মারেন রিচা। এশিয়া কাপে প্রথম মহিলা উইকেটরক্ষক হিসাবে অর্ধশতরান করালেন রিচা। অন্যদিকে ৭টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৬৬ রান করলেন হরমনপ্রীত।হেমলতা ২ রানে আউট হন।
চোটের কারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল। তাঁর পরিবর্ত হিসাবে সুযোগ পাওয়া তনুজা কনওয়ার সরাসরি নিজের অভিষেক ঘটানোর পেলেন এই ম্যাচে।












Click it and Unblock the Notifications