কেন জাতীয় দায়িত্ব থেকে আচমকা ছুটি নিয়েছেন বুমরাহ? জানা গেল আসল কারণ

কেন জাতীয় দায়িত্ব থেকে আচমকা ছুটি নিয়েছেন বুমরাহ? জানা গেল আসল কারণ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতীয় দলে অনুপস্থিত থাকবেন জসপ্রীত বুমরাহ। একই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ডান-হাতি ফাস্ট বোলারকে বাইরে রেখেই দল ঘোষণা করেছে বিসিসিআই। সঙ্গে এও শোনা যাচ্ছে যে একই দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও জসপ্রীত বুমরাহের থাকার সম্ভাবনা কম। কেন এমন সিদ্ধান্ত নিলেন ভারতীয় ফাস্ট বোলার, তার একটি কারণ খুঁজে পাওয়া গেল।

বিয়ে করছেন বুমরাহ?

বিয়ে করছেন বুমরাহ?

এক রিপোর্টে দাবি করা হয়েছে যে সামনেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জসপ্রীত বুমরাহ। ডান হাতি ফাস্ট বোলার বিষয়টি বিসিসিআই-কে জানিয়েছেন বলেও খবর। কবে বিয়ে এবং পাত্রী কে, তা অবশ্য জানা যায়নি। এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে খোদ বিসিসিআইও।

বুমরাহের পোস্ট

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন জসপ্রীত বুমরাহ। ব্ল্যাক অ্যান্ড হোয়ইট ছবিতে কালো পোশাক পরিহিত ভারতীয় ফাস্ট বোলার যেন নেটিজেনদের কিছু বোঝাতে চাইছেন। তা দেখেই নেট দুনিয়ায় বুমরাহের বিয়ের খবর নিয়ে জল্পনা আরও দানা বেঁধেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নেই বুমরাহ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নেই বুমরাহ

আগামী ৪ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতু্র্থ টেস্টে মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ব্যক্তিগত কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। ওই ম্যাচ থেকে ছুটি চেয়ে তিনি বিসিসিআই-এর কাছে আবেদন করেন। আবেদন মঞ্জুর করেছে ভারতীয় বোর্ড। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বুমরাহকে পাচ্ছে না টিম ইন্ডিয়া।

ওয়ান ডে-তেও খেলার সম্ভাবনা কম

ওয়ান ডে-তেও খেলার সম্ভাবনা কম

চলতি মাসে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ভারতীয় ক্রিকেট দলের। সেই মোকাবিলায় টিম ইন্ডিয়া শিবিরে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে দেখা যাবে না বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। কোনও ব্যক্তিগত কারণে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে অবশিষ্ট সবকটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+