সৌরভের আইপিএলেও বেটিংয়ের চেষ্টা! ক্রিকেটারের কাছ থেকে গোপন তথ্য চাইলেন নার্স!
সৌরভের আইপিএলেও বেটিং সম্ভাবনা! ক্রিকেটারের কাছ থেকে গোপন তথ্য চাইলেন নার্স!
বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ে জর্জরিত ভারতীয় ক্রিকেটকে টেনে তোলা সৌরভ গঙ্গোপাধ্যায় পরিচালিত আইপিএল ২০২০-কেও ছাড় দিল না বুকিরা। করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আঁটাসাঁটো জৈব সুরক্ষা বলয় ও নিরাপত্তার মধ্যে আইপিএল ২০২০-কে সক্রিয় ছিল বেটিং চক্র। প্রতিযোগিতা চলাকালীন এক ক্রিকেটারের কাছ থেকে ম্যাচ সংক্রান্ত কিছু গোপন তথ্য জানতে চাওয়া হয় বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

৩০ সেপ্টেম্বরের ম্যাচ
এক রিপোর্টে দাবি করা হয়েছে ২০২০ সালের আইপিএলের ৩০ সেপ্টেম্বরের কোনও ম্যাচকে টার্গেট করেছিল বুকিরা। সেই মতো দিল্লিস্থিত কোনও নার্সকে ডাক্তার সাজিয়ে এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কাছে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। ওই ম্যাচ সংক্রান্ত গোপন তথ্য হাসিল করাই অভিযুক্ত নার্সের অভিসন্ধি ছিল বলে রিপোর্টে জানানো হয়েছে।

কে এই ক্রিকেটার
খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তার খাতিরে অভিযোগকারী ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। যিনি দুই বছর আগে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তবে বর্তমানে তিনি জাতীয় শিবিরের বাইরেই রয়েছেন।

কীভাবে পরিচয়
গোটা বিষয়টি বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী শাখায় জানিয়েছে ওই ক্রিকেটার। তা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী অভিযুক্ত দিল্লিস্থিত নার্সের সঙ্গে দুই বছর আগে পরিচয় হয়েছিল ওই ভারতীয় ক্রিকেটারের। অতিমারী পরিস্থিতিতে আইপিএল চলাকালীন নিজেকে ফিট রাখার মন্ত্র পেতে ফের অভিযুক্ত নার্সের সঙ্গে ওই ক্রিকেটার ফের যোগাযোগ করেন বলে বলছে রিপোর্ট।

কী বলছে বিসিসিআই
ঘটনার সত্যতা স্বীকার করেছে বিসিসিআই। তবে সেই তদন্ত শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং। জানিয়েছেন যে আইপিএল ২০২০ চলাকালীন ওই ভারতীয় ক্রিকেটার তাঁদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিলেন। তবে অভিযুক্ত মহিলার বেটিং চক্রের কোনও যোগ নেই বলেও জানিয়েছেন বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার কর্তা।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications