IPL 2022: ধোনির নেতৃত্বে ফের মাঠে নামবে সিএসকে, চেন্নাই-হায়দরাবাদ ম্যাচে তৈরি হতে চলেছে একাধিক মাইলস্টোন

IPL 2022: ধোনির নেতৃত্বে ফের মাঠে নামবে সিএসকে, চেন্নাই-হায়দরাবাদ ম্যাচে তৈরি হতে চলেছে একাধিক মাইলস্টোন

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমু্খি হবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের ২৪ ঘণ্টা আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রবীন্দ্র জাডেজা। ধোনির নেতৃত্বে এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে চেন্নাই, অপর দিকে, প্লে-অফের দিকে আরও কিছুটা এগিয়ে যাওয়া লক্ষ্য থাকবে সানরাইজার্স হায়দরাবাদের। এক নজরে দেখে নিন কী কী নজির তৈরি হতে পারে এই ম্যাচে।

সিএসকের জার্সিতে ১০০০ আইপিএল রানের সুযোগ ডোয়ন ব্র্যাভোর সামনে:

সিএসকের জার্সিতে ১০০০ আইপিএল রানের সুযোগ ডোয়ন ব্র্যাভোর সামনে:

এই ম্যাচে মাত্র ৯ রান করলেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে এক হাজার রান করার নজির গড়বেন ডোয়েন ব্র্যাভো। রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ফ্রাঞ্চাইজির হয়ে এক হাজার রান এবং ১০০-এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

আইপিএল-এ এক হাজার রানে সামনে ঋতুরাজ গায়েকোয়াড়:

আইপিএল-এ এক হাজার রানে সামনে ঋতুরাজ গায়েকোয়াড়:

এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ১০০০ রান পূর্ণ করার সুযোগ রয়েছে ঋতুরাষ গায়েকোয়াড়ের সামনে। এর জন্য তাঁর প্রয়োজন মাত্র ২৩ রান। এছাড়া পাঁচটি চার মারলে আইপিএল-এ ১০০টি চারের নজির গড়বেন তিনি।

আইপিএল-এ ২৫০০ রানের সামনে রবীন্দ্র জাডেজা:

আইপিএল-এ ২৫০০ রানের সামনে রবীন্দ্র জাডেজা:

সদ্য অধিনায়কত্ব ছাড়া রবীন্দ্র জাডেজা এই ম্যাচে আইপিএল কেরিয়ারে ২৫০০ রান পূর্ণ করতে পারেন। মাত্র ২ রান করলেই এই কৃতিত্ব তিনি অর্জন করবেন।

আইপিএল-এ ৫০০০ রান পূর্ণ করার সুযোগ রবীন উথাপ্পার সামনে:

আইপিএল-এ ৫০০০ রান পূর্ণ করার সুযোগ রবীন উথাপ্পার সামনে:

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একটি অর্ধ শতরান অর্থাৎ ৫০ রান করলে আইপিএল-এ পাঁচ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করবেন রবীন।

টি-২০ ক্রিকেটে ২৫০০ রান স্পর্শের হাতছানি রাহুল ত্রিপাঠীর সামনে:

টি-২০ ক্রিকেটে ২৫০০ রান স্পর্শের হাতছানি রাহুল ত্রিপাঠীর সামনে:

এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৭ রান করলে টি-২০ কেরিয়ারে ২৫০০ রানের মালিক হবেন রাহুল।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

সাতটি চার মারলে টি-২০ ক্রিকেটে ৫০০টি চার মারার নজির গড়বেন মহেন্দ্র সিং ধোনি। ৪টি চার মারলে অম্বতি রায়ডু আইপিএল-এ ৩৫০টি চারের মালিক হবেন। একটি ছয় মারলে নিকোলাস পুরান লিগে ৫০টি ছয়ের মালিক হবেন। চারটি চার মারলে টি-২০ ক্রিকেটে ১৫০টি ছয়ের মালিক হবেন কেন উইলিয়ামসন।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

হায়দরাবাদের দুই পেসার উমরান মালিক এবং টি নটরাজন এই মরসুমে ১৫টি করে উইকেট পেয়েছেন। চলতি আইপিএল-এ আর কোনও পেসার এত উইকেট পাননি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এমএস ধোনির গড় ৬০.৩৩। সানরাইজার্সের বিরুদ্ধে অম্বতি রায়ডু ৫৪০ রান করেছেন আইপিএল-এ এখনও পর্যন্ত। যে ব্যাটসম্যানরা এসআইএইচ-এর বিরুদ্ধে ৫০০-র বেশি রান করেছে তাদের মধ্যে সব থেকে ভাল গড় রায়ডুর। হায়দরাবাদের ফ্রাঞ্চাইজিটির বিরুদ্ধে রায়ডুর গড় ৪৫.০০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+