IPL 2022: রাজস্থান বনাম লখনউ ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, পরিসংখ্যানের বিচারে কোথায় দাঁড়িয়ে কেএল-স্যামসন

IPL 2022: রাজস্থান বনাম লখনউ ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, পরিসংখ্যানের বিচারে কোথায় দাঁড়িয়ে কেএল-স্যামসন

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চলতি আইপিএল-এর অন্যতম দুই ধারাবাহিক দল রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস। দু'টি দলই চলতি লিগে শুরুটা ভাল করেছে। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে লখনউ এবং পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান। পর পর দুই ম্যাচে জেতার পর শেষ ম্যাচে পরাজিত হয়েছে রাজস্থান, অপর দিকে, প্রথম ম্যাচে হারের পর জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস। দু'টি দলই একটি করে ম্যাচ পরাজিত হয়েছে ওয়াংখেড়েতে। দেখে নিন এই ম্যাচে কোন কোন ব্যক্তিগত নজির স্পর্শের সুযোগ রয়েছে দুই দলের ক্রিকেটারদের সামনে।

আইপিএল-এ এক হাজার রানের সামনে দেবদূত পাডিকল:

আইপিএল-এ এক হাজার রানের সামনে দেবদূত পাডিকল:

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের এক হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে দেবদূত পাডিকালের সামনে। এই ম্যাচে ৩১ রান পূর্ণ করতে পারলে এক হাজার রান পূর্ণ করতে পারেন এই বাম হাতি তরুণ ব্যাটসম্যান।

আইপিএল-এ চার হাজার রান করার সুযোগ রাহুলের সামনে:

আইপিএল-এ চার হাজার রান করার সুযোগ রাহুলের সামনে:

এই ম্যাচে লখনউ অধিনায়ক রাজস্থানের বিরুদ্ধে ৯৫ রান করতে পারলে আইপিএল কেরিয়ারের চার হাজার রান পূর্ণ করবেন। এই ম্যাচে ৯টি চার মারলে আইপিএল-এ ৩০০টি চারের মালিক হবেন রাহুল।

টি-২০ ক্রিকেটে ৭৫০০ রানের সামনে কুইন্টন ডি কক:

টি-২০ ক্রিকেটে ৭৫০০ রানের সামনে কুইন্টন ডি কক:

কুইন্টন ডি কক যে ফর্মে রয়েছে তাতে রাজস্থানের বিরুদ্ধে টি-২০ কেরিয়ারের সাড়ে সাত হাজার রান পূর্ণ করতে পারেন কুইন্টন ডি কক। এই কৃতিত্ব অর্জন করতে ডি ককের জরুরি মাত্র ২৭ রান।

একাধিক নজিরের সামনে সঞ্জু স্যামসন:

একাধিক নজিরের সামনে সঞ্জু স্যামসন:

টি-২০ ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করতে সঞ্জুর প্রয়োজন ৭৩ রান। রাজস্থানের অধিনায়ক এই ম্যাচে সেই রান তুলতে পারলে পাঁচ হাজার টি-২০ রানের মালিক হয়ে উঠবেন। এরই সঙ্গে তিনি যদি দশটি চার মারেন তা হলে আইপিএল-এ ২৫০টি চারের মালিক হবেন তিনি। ৯টি ছয় মারলে আইপিএল-এ স্যামসনের ছয় হবে ১৫০টি।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

এই ম্যাচে একটি উইকেট পেলে কৃষ্ণাপ্পা গৌতম এই ম্যাচে ৫০টি আইপিএল উইকেটের মালিক হবেন। এই ম্যাচে ছয়টি বাউন্ডারি হাঁকাতে পারলে জেসন হোল্ডার ১০০টি চারের মালিক হবেন টি-২০ ম্যাচে। শিমরন হেটমেয়ার এই ম্যাচে ৫২ রান করতে পারলে টি-২০ ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ করবেন ক্যারিবিয়ান তারকা।

জরুরি পরিসংখ্যান:

জরুরি পরিসংখ্যান:

আইপিএল-এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে মাত্র এক বারই জিততে পেরেছে রাজস্থান রয়্যালস। ২০০৮ সালে দিল্লি ক্যাপিটল (দিল্লি ডেয়ারডেভিলস)-এর বিরুদ্ধে সেমিফাইনালে সেই ম্যাচটি খেলেছিল শেন ওয়ার্নের নেতৃত্বাধীন তৎকালী রাজস্থান দল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কে এল রাহুলের গড় ৫৮.৮৯। রাহুল রয়্যালসের বিরুদ্ধে করেছেন ৫৩০ রান (ন্যূনতম দশ ম্যাচ খেলার পরিসংখ্যানের উপর ভিত্তি করে)। আইপিএল-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোনও ক্রিকেটারের এটাই সর্বোচ্চ গড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+