IPL 2022: কলকাতা ও মুম্বইয়ের দ্বৈরথে নয়া নজির তৈরির সুযোগ দু'দলের অধিনায়কের কাছে, নজর রাখুন জরুরি পরিসংখ্যানেও

IPL 2022: কলকাতা ও মুম্বইয়ের দ্বৈরথে নয়া নজির তৈরির সুযোগ দু'দলের অধিনায়কের কাছে, নজর রাখুন জরুরি পরিসংখ্যানেও

আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জয়ের অভ্যাস বজায় রাখতে যেমন চাইবে এই ম্যাচে , তেমনই পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স হারের হ্যাটট্রিক করার পর যে কোনও মূল্যে জয়ের মুখ দেখতে চাইবে। এমনিতেও কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স যখনই মুখোমুখি হয়েছে তখনই অন্য রকম উত্তেজনার আবহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রমীদের মধ্যে। এখনও পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীর তকমা না পেলেও দুই দলই একে অপরের বিরুদ্ধে জ্বলে ওঠে। অতীতে এর একাধিক নমুনা পাওয়া গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কী কী নজির তৈরি হতে পারে এই ম্যাচে।

 টি-২০ ক্রিকেটে দশ হাজার রানের সামনে রোহিত শর্মা:

টি-২০ ক্রিকেটে দশ হাজার রানের সামনে রোহিত শর্মা:

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই ম্যাচে ৫৪ রান করলেই দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে দশ হাজার রান করার নজির গড়বেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিরাট কোহলি। পাশাপাশি এ দিন আট রান করলে মুম্বই ইন্ডিয়ান্সে প্রথম ক্রিকেটার হিসেবে ওই দলের হয়ে সাড়ে চার হাজার রান পূর্ণ করবেন তিনি।

আইপিএল-এ তিন হাজার রানের সামনে শ্রেয়স:

আইপিএল-এ তিন হাজার রানের সামনে শ্রেয়স:

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার-এর সামনে এই ম্যাচে সুযোগ রয়েছে আইপিএল-এ তিন হাজার রান পূর্ণ করার। পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ৬৬ রানের ইনিংস খেললেই তিন হাজার রান আইপিএল-এ স্পর্শ করবেন তিনি।

এক হাজার রানের সামনে সুনীল নারিন:

এক হাজার রানের সামনে সুনীল নারিন:

আইপিএল-এর সফলতম দলের বিরুদ্ধে ৩৪ রান করলে আইপিএল-এ এক হাজার রান পূর্ণ করবেন সুনীল নারিন। রবীন্দ্র জাডেজা এবং ডোয়েন ব্র্যাভোর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এ এক হাজার রান এবং একশোর বেশি উইকেট নেওয়ার নজির গড়বেন তিনি।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ১৪টি ম্যাচে পাল্লা ভারী মুম্বইয়ের। কেকেআর মাত্র দু'টি ম্যাচে জিতেছে। এই ম্যাচে পাঁচ উইকেট পেলে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দেড়শো উইকেট নেবেন নারিন। এই ম্যাচে পাঁচ উইকেট পেলে জয়দেব উনাদকট টি-২০ ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হবেন। কেকেআর-এর বিরুদ্ধে রোহিত শর্মার মোট রান ১০১৫। তিনি একমাত্র ক্রিকেটার যাঁর নির্দিষ্ট কোনও এক ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে এক হাজারের বেশি রান রয়েছে। এমনিতে চলতি আইপিএল-এ বড় রান নেই রোহিতের ব্যাটে। এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে পারেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+