IPL 2022: গোল হয়ে বসে দিল্লি বনাম মুম্বই ম্যাচের দিকে নজর গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের

IPL 2022: গোল হয়ে েবসে দিল্লি বনাম মুম্বই ম্যাচের দিকে নজর গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের উপর যেমন নির্ভর করছে রাজধানীর ফ্রাঞ্চাইজির প্লে-অফে যাওয়ার আশা তেমনই, এই ম্যাচের উপরই নির্ভরশীল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে-অফে খেলার আশা। এই ম্যাচে দিল্লি যদি জিতে যায় তা হলে তারাই প্লে-অফে চতুর্থ দল হিসেবে নিজেদের জায়গা করে নেবে কিন্তু মুম্বইয়ের পক্ষে যদি ম্যাচের ফলাফল যায় তা হলে চতুর্থ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

IPL 2022: গোল হয়ে বসে দিল্লি বনাম মুম্বই ম্যাচের দিকে নজর গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের

প্লে-অফের চতুর্থ দলের ভাগ্য নির্ধারণকারী এই ম্যাচের দিকে তাই চোখা গোটা দেশ এবং বিশ্বের। তবে, শুধু ক্রিকেটপ্রেমী সাধারণ সমর্থকদেরই নয়, এই ম্যাচের দিকে নজর রয়েছে গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরেরে। গোটা আরসিবি শিবির টিম হোটেলে এক সঙ্গে বসে এই ম্যাচ উপভোগ করছেন এবং বলার অপেক্ষা রাখে না মুম্বইয়ের জয়ের জন্যই প্রার্থনা রয়েছে বাগিচা শহরের দলের।

গোটা দলের এক সঙ্গে বসে টিভির পর্দায় চোখ রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়া টিম। যে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ছবিটির একদম বাম দিকে রয়েছেন বিরাট কোহলি। গোটা দলকে দু'পাশে নিয়ে মাঝে রয়েছেন দলের প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার। ইনস্টাগ্রামে গ্রুপ ছবি শেয়ার করার পাশাপাশি টুইটারে ফ্রাঞ্চাইজি শেয়ার করেছে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডু প্লেসিসে'র ম্যাচ দেখার ক্লোজ ছবি। আরসিবি নিজেদের শেষ ম্যাচে লিগ টপার গুজরাত টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ স্থানে উঠে আসে।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালস। ওয়াংখেড়ের মাঠে স্কোর বোর্ডে বড় রান তোলার সুযোগ কাজে লাগাতে পারেনি ঋষভ পন্থের দল। দিল্লির টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। মাত্র ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শ রানের খাতা না খুলেই প্রথম বলে আউট হয়ে ফিরে গিয়েছেন সাজঘরে। সরফরাজ খানও প্রত্যাশা মতো খেলতে পারেননি। তিনি করেন ১০ রান। সুস্থ হয়ে প্রথম একাদশে ফেরা পৃথ্বী শ-এর ব্যাট থেকে আসে ২৪ রান। দিল্লির ইনিংসকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে অধিনায়ক ঋষভ পন্থ এবং রোভমান পাওয়েলের উপর। চারটি চার এবং একটি ছয়ের সৌজন্যে ৩৩ বলে ৩৯ রান করেন ঋষভ। ১টি চার এবং ৪টি ছয়ের দিয়ে ইনিংস সাজানো রোভম্যান পাওয়েল করেন ৩৪ বলে ৪৩। এই দুই ব্যাটসম্যানের কারণে ১৫০ রানের গণ্ডি টপকাতে সমর্থ হয় দিল্লি ক্যাপিটালস। শেষের দিকে, ১০ বলে ১৯ রানের কার্যকরী অপরাজিত ইনিংস খেলেন অক্ষর প্যাটেল।

জসপ্রীত বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনটি উইকেট শিকার করেন, দু'টি উইকেট পেয়েছেন রমনদীপ সিং। একটি করে উইকেট পেয়েছেন ড্যানিয়েল স্যামস এবং ময়ঙ্ক মারকাণ্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+