বিরাটকে আরসিবি'র অধিনায়ত্ব থেকে সরানো উচিত, মত গম্ভীরের, আইপিএলে অধিনায়ক কোহলির পরিসংখ্যান জানুন

বিরাটকে আরসিবি'র অধিনায়ত্ব থেকে সরানো উচিত, মত গম্ভীরের, আইপিএলে অধিনায়ক কোহলির পরিসংখ্যান জানুন

আইপিএল ২০২০-র এলিমিনেটরে সানরাইজার্সের বিরুদ্ধে আরসিবি'র হারের পর, অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরানোর সময় এসেছে। রাখঢাক না রেখে ব্যাঙ্গালোরের অধিনায়কের সমালোচনায় এভাবেই ঠোঁটকাটা প্রতিক্রিয়া গৌতম গম্ভীরের।

বিরাটকে অধিনায়কত্ব থেকে সরানো উচিত বললেন গম্ভীর

বিরাটকে অধিনায়কত্ব থেকে সরানো উচিত বললেন গম্ভীর

জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটের পক্ষ থেকে বিরাটের কী অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে প্রশ্ন করা হয়, যার উত্তরে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও প্রাক্তন কেকেআর অধিনায়ক বলেন, 'বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত, এতে আমি একশো শতাংশ সমর্থন করি। '

কেন কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো উচিত

কেন কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো উচিত

গম্ভীর তাঁর মন্তব্যে পরে জুড়েছেন, 'বিরাট কোহলি আট বছর ধরে আরসিবি অধিনায়ক রয়েছে। ৮ বছর কম সময় নয়। ৮ বছর দীর্ঘ সময়। এই ৮ বছরে বিরাট দলকে একবারের জন্যেও ট্রফি দিতে পারেনি।'

বিরাট ইস্যুতে অশ্বিনের প্রসঙ্গ টানলেন গম্ভীর

বিরাট ইস্যুতে অশ্বিনের প্রসঙ্গ টানলেন গম্ভীর

বিরাটকে নিয়ে সমালোচনায় রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ টেনেছেন গম্ভীর। যেখানে কেকেআরের প্রাক্তন অধিনায়ক বলেছেন, 'অতীতে রবিচন্দ্রন অশ্বিন দুই মরসুম কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ছিলেন। কিন্তু দুই মরসুমেই ব্যর্থ হতে তাঁকে পাঞ্জাব অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলে।'

একনজরে আরসিবি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পারফর্ম্যান্স

একনজরে আরসিবি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পারফর্ম্যান্স

২০১৩ সাল থেকে বিরাট কোহলি আরসিবি দলের অধিনায়ক রয়েছেন। ২০১৩ সাল থেকে ২০২০ অর্থাৎ আট মরসুমে অধিনায়কত্ব করেছেন বিরাট। সেখানেই ২০১৩ সালে বিরাটের দল পাঁচ নম্বরে লিগ শেষ করে। ২০১৪ সালে এরপর সাত নম্বরে ছিল আরসিবি। ২০১৫ সালে প্লে অফে উঠলেও তিন নম্বরে ছিল বিরাটরা।

অধিনায়ক হিসেবে কোহলির ব্যর্থতা

অধিনায়ক হিসেবে কোহলির ব্যর্থতা

২০১৬ সালে এরপর কোহলির দল দ্বিতীয় স্থানে শেষ করেছিল, কিন্তু ট্রফি জেতা হয়ে ওঠেনি। ২০১৭ সালে এরপর বিরাট কোহলির দল পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থেমেছিল। ২০১৮ সালে দল ছয় নম্বরে লিগ শেষ করেছিল। ২০১৯ সালে এরপর ফের আটে শেষ করে আরসিবি। ২০২০ সালে লিগের পয়েন্ট টেবিলে চারে থেকে শেষ করে এলিমিনেটর হারল বিরাটরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+