Ranji Trophy: রঞ্জির প্রস্তুতি শুরু বিরাটের, অনুশীলন শেষে ফুরফুরে মেজাজে কোহলি, দেখুন ভিডিও
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাটা হাতে একেবারেই ছন্দে পাওয়া যায়নি বিরাট কোহলিকে। তাঁর ফর্ম নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই পরিস্থিতিতে কঠিন সময়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামছেন কোহলি।
চোটের কারণে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলতে পারেননি। তবে চোট থেকে এখন অনেকটাই মুক্ত বিরাট কোহলি। ফলে আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। শনিবার থেকে রঞ্জি ট্রফির ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট। তবে দলের সঙ্গে নয় ব্যক্তিগতভাবে মুম্বইয়ে।
রঞ্জি ট্রফির প্রস্তুতিতে শনিবার মুম্বইয়ের একটি মাঠের নেটে অনুশীলন শুরু করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

তবে একা নয় তার সঙ্গে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বঙ্গার প্রাক্তন কোচকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষন নেটে ব্যাটিং অনুশীলন করলেন বিরাট। অনুশীলন শেষে খোস মেজাজেই দেখা গেল কোহলিকে। দেখা গেল বিরাট কোহলিকে কয়েকজন ক্রিকেটারকে ব্যাটে অটোগ্রাফ দিলেন।
ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। চলতি সপ্তাহে ফের তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা না গেলেও জানুয়ারি মাসের শেষেই ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে কিং কোহলির।। প্রসঙ্গত ২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফি খেলেছিলেন কোহলি। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩।
আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদনের সিরিজ খেলতে নামবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একদিনের দলে রয়েছন কোহলি। সেক্ষেত্রে রেলওয়েজের বিরুদ্ধে ম্য়াচের পর হয়ত ভারতীয় দলের সঙ্গে আগামী ৫ জানুয়ারি যোগ দেবেন কোহলি।
KING KOHLI IS COMING TO RULE..!!!! 🐐
— Tanuj Singh (@ImTanujSingh) January 25, 2025
- Virat Kohli in the practice session and working hard at Mumbai with Sanjay Banger. 👌pic.twitter.com/VRMYXC9Z5C
এর আগে বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট থেকে এসেছে ১৯০ রান। কোহলি যেন অতীতের ছায়া মাত্র। কোহলির ব্যাটিং গড় ৪৬.৮৫। যা ২০১৬ সালের থেকেও কম। ফলে রোহিতের মতোই তাঁর অবসরের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। আপাতত ভারতের সামনে কোনও টেস্ট নেই। জুন-জুলাইয়ে ইংল্যান্ড সিরিজ আছে। কোহলি কি সেই সিরিজে সুযোগ পাবেন!












Click it and Unblock the Notifications