Virat Kohli: দিল্লির অনুশীলনে ফোকাসে বিরাট, কোহলি খেলেন পছন্দের খাবার, বন্ধুর ছেলেকে দিলেন পরামর্শ

Virat Kohli: বিরাট কোহলি ১২ বছরের বেশি সময় পর রঞ্জি ট্রফিতে খেলবেন। ৩০ জানুয়ারি থেকে রেলওয়েজ ম্যাচ। আজই অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির অনুশীলনে যোগ দিলেন বিরাট কোহলি।

দিল্লিকে নেতৃত্ব দেবেন না কোহলি। অধিনায়কত্ব করবেন আয়ুষ বাদোনি। আজ সকাল ৯টায় বীরেন্দ্র শেহওয়াগ গেট দিয়ে ঢুকল বিরাটের কালো পোরশে গাড়ি। তারপর থেকে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরাট।

Virat Kohli

সাংবাদিকদের ভিড় ছিল অন্য ম্যাচের তুলনায় কয়েক গুণ বেশি। বিরাটের কাছাকাছি থাকার চেষ্টা করছিলেন হেড কোচ শরণদীপ সিং, ব্যাটিং কোচ বান্টু সিং। তবে দলের প্রশাসনিক ম্যানেজার তথা বিরাটের সময়কার দিল্লির অনূর্ধ্ব ১৯ দলের কোচ মহেশ ভাটির সঙ্গেই স্বচ্ছন্দ্য বোধ করছিলেন কোহলি।

দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা বিরাটের পছন্দের ছোলে-পুরি আনিয়ে রেখেছিলেন। যদিও প্র্যাকটিসের পর বিরাট দিল্লির বাকি সতীর্থদের সঙ্গে খাড়ি চাউল খেয়েছেন। যা উত্তর ভারতের জনপ্রিয় খাবার। সিদ্ধ চাল, দই, বেসন (ছোলার আটা), বিভিন্ন মশলা দিয়ে তৈরি হয়।

মিনিট ৩৫ ধরে চলে ওয়ার্ম আপ। মিনিট ১৫ ফুটবল খেলেন বিরাট। কিছুক্ষণ জোরে দৌড়ান। নভদীপ সাইনি বাদে দিল্লির বাকি সতীর্থরা বিরাটকে টিভিতে দেখেছেন। দিল্লির চিকুর কিং কোহলি হওয়ার কথা শুনেছেন। তাঁদের সকলের কাছেই বিরাটের সঙ্গে প্রথমবার ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকছে।

বিরাট নেটে গিয়ে দেখেন আয়ুষ বাদোনি ব্যাট করছেন। বিরাট তাঁকে ব্যাটিং চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বলেন, ঘুরিয়ে-ফিরিয়ে একসঙ্গেই অনুশীলন করবেন। বিরাট এদিন ঘণ্টাখানেক ছিলেন নেটে। প্রথমে থ্রোডাউন সামলালেন, পুল শট মারতে দেখা গেল বিরাটকে।

নকিং সারার পর বিরাট প্রথমে যান স্পিনারদের নেটে। বাঁহাতি স্পিনার হর্ষ ত্যাগী, সুমিত মাথুরদের বোলিং সামলালেন। পরে নভদীপ সাইনি, মনি গ্রেওয়াল, রাহুল গেহলট, সিদ্ধান্ত শর্মাদের বোলিং সামলালেন। তবে অস্বস্তিতে পড়তে দেখা গেল না। বেশ কিছু বল ছাড়তেও দেখা গেল। ব্যাকফুট ও স্কোয়্যার অব দ্য উইকেট নানা শটও সাবলীলভাবেই খেললেন কোহলি।

মহেশ ভাটি জানান, বিরাট প্র্যাকটিস পিচ, মূল পিচ দেখে খুশি। তাঁকে জানানো হয় এর কৃতিত্ব কিউরেটর অঙ্কিত দত্তর। বিরাট বলেন, ব্যাটিং করে খুব মজা পেলাম। কালও ব্যাটিং করব। উল্লেখ্য, ২০১২ সালে গাজিয়াবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার রঞ্জি খেলেন বিরাট।

বিরাটের সঙ্গে দেখা করে আপ্লুত ক্লাস ফোরের ছাত্র কবীর। বাবা শাভেজের সঙ্গে কবীর এসেছিল আঙ্কেল বিরাটের হাতে আঁকা ছবি নিয়ে। শাভেজ এক সময় বিরাটের সঙ্গে খেলতেন। কবীর বিরাটের কাছে জানতে চায়, কীভাবে ভারতের হয়ে খেলা সম্ভব? বিরাটের জবাব, কঠোর অনুশীলন করতে হবে। বাবার কথায় প্র্যাকটিসে গেলে হবে না। বাবাকে বলতে হবে প্র্যাকটিসে নিয়ে যাওয়ার জন্য।

দিল্লির সতীর্থদের বিরাট বলেন, দিল্লিওয়ালে হিসেবে দম দেখাতে হবে। শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা দেখানো যায়নি। দিল্লিওয়ালের মতো ইতিবাচক খেলার পরামর্শ দেন কোহলি। কিং কোহলির থেকে নানাবিধ টিপস নেওয়ার জন্য মুখিয়ে দিল্লি দলের সতীর্থরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+