Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: সূর্য, শিবমরা ব্যাট হাতে ব্যর্থ! রঞ্জি সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে চাপে মুম্বই, বড় রান কেরলের

Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালের আজ ছিল দ্বিতীয় দিনের খেলা। নাগপুরে বিদর্ভ প্রথম ইনিংসে মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লিড নেওয়ার দোরগোড়ায় পৌঁছে গেল।

আমেদাবাদে প্রথম সেমিফাইনালে গুজরাতের বিরুদ্ধে বড় রান তুলছে কেরল। মহম্মদ আজহারউদ্দিন শতরান হাঁকিয়ে অপরাজিত আছেন।

Ranji Trophy

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে গতকাল বিদর্ভের স্কোর ছিল ৮৮ ওভারে ৫ উইকেটে ৩০৮ রান। আজ ১০৭.৫ ওভারে বিদর্ভের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৩ রানে। যশ রাঠোর ৫৪, অধিনায়ক অক্ষয় ওয়াদকার ৩৪ রান করেন। ১টি মেডেন-সহ ১১.৫ ওভারে ৪৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন শিবম দুবে।

রয়স্টন ডায়াস ও শামস মুলানি ২টি করে উইকেট নিয়েছেন। শার্দুল ঠাকুর পেয়েছেন ১টি উইকেট। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে মুম্বইয়ের স্কোর ৫৯ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান। পাঁচ রান তোলার ফাঁকে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে মুম্বই।

৪১তম ওভারের প্রথম, তৃতীয় ও পঞ্চম বলে যথাক্রমে অধিনায়ক অজিঙ্ক রাহানে (২৪ বলে ১৮), সূর্যকুমার যাদব (২ বলে ০) ও শিবম দুবেকে (২ বলে ০) সাজঘরে ফিরিয়ে জোর ধাক্কা দেন পার্থ রেখাডে। ১১৩ রানেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন ঘটে মুম্বইয়ের।

ওপেনার আকাশ আনন্দ ৬৭ রানে অপরাজিত আছেন। তিনে নামা সিদ্ধেশ লাড করেন ৩৫। মুলানিও চার রানের বেশি করতে পারেননি। শার্দুল ৪১ বলে ৩৭ রান করেন। তনুশ কোটিয়ান অপরাজিত পাঁচ রানে। পার্থ ৬টি মেডেন-সহ ১৬ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। যশ ঠাকুর ২টি এবং দর্শন নালকণ্ডে ও হর্ষ দুবে পেয়েছেন ১টি করে উইকেট।

আমেদাবাদে গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে কেরলের স্কোর ১৭৭ ওভারে ৭ উইকেটে ৪১৮ রান। উইকেটকিপার মহম্মদ আজহারউদ্দিন ৩০৩ বলে ১৪৯ রানে অপরাজিত আছেন। ১৭টি চার মেরেছেন। অধিনায়ক সচিন বেবি ৬৯ ও সলমন নিজার করেন ৫২। অর্জন নাগওয়াসওয়ালা নেন তিনটি উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+