Ranji Trophy: মুম্বইয়ের পরিত্রাতা 'লর্ড' শার্দুল ঠাকুর, বিপর্যয় সামলে আটে নেমে হাঁকালেন অপরাজিত শতরান

Ranji Trophy: জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ লর্ড শার্দুল ঠাকুর। আটে ব্যাট করতে নেমে হাঁকালেন দুরন্ত শতরান।

মুম্বইয়ে শরদ পওয়ার ক্রিকেট আকাদেমি বিকেসি গ্রাউন্ডে প্রথম ইনিংসে লিড আদায় করেছে জম্মু ও কাশ্মীর। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিঙ্ক রাহানের দল। তবে পরিস্থিতি সামাল দেন শার্দুল। যোগ্য সঙ্গত তনুশ কোটিয়ানের।

Ranji Trophy

প্রথম ইনিংসে মুম্বইয়ের ১২০ রানের জবাবে আজ জম্মু ও কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হয় ২০৬ রানে। মোহিত অবস্থি পাঁচটি, শার্দুল ঠাকুর ও শামস মুলানি ২টি করে এবং শিবম দুবে ১টি উইকেট নেন। ফলে প্রথম ইনিংসে মুম্বই পিছিয়ে পড় ৮৬ রানে।

এরপর ২৬.১ ওভারে ৯১ রানের মধ্যে পড়ে যায় ছয় উইকেট। সেই পরিস্থিতিতে মুম্বইয়ের লিড মাত্র ৫ রানের। তখন আটে ব্যাট করতে নামেন শার্দুল। ২৮তম ওভারে ১০১ রানে পড়ে সপ্তম উইকেট। এরপরই খাদের কিনারা থেকে মুম্বইকে টেনে তুললেন শার্দুল ও তনুশ।

দ্বিতীয় দিনের শেষ অবধি অষ্টম উইকেট জুটিতে মুম্বইয়ের আট ও নয় নম্বরে নামা ব্যাটাররা যোগ করেছেন ১৭৩ রান। কাল তাঁরাই সকালে নামবেন লিড বাড়ানোর লক্ষ্যে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের স্কোর ৭ উইকেটে ২৭৪ রান।

শার্দুল ১১৯ বলে ১১৩ রানে অপরাজিত রয়েছেন। মেরেছেন ১৭টি চার। তনুশ কোটিয়ান ৬টি চারের সাহায্যে ১১৯ বলে ৫৮ রানে অপরাজিত রয়েছেন। আকিব নবি তিনটি এবং উমর নাজির মীর ও যুধবীর সিং ২টি করে উইকেট নেন।

মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ২৬, রোহিত শর্মা ২৮, হার্দিক তামোরে ১, অজিঙ্ক রাহানে ১৬, শ্রেয়স আইয়ার ১৭, শিবম দুবে ০, শামস মুলানি চার রান করে আউট হন। দুই ইনিংসেই শিবম দুবে শূন্য রানে আউট হন। মুম্বই আপাতত এগিয়ে ১৮৮ রানে। হাতে তিন উইকেট। শার্দুল-তনুশ জুটিই ম্যাচে লড়াইয়ে ফেরাল মুম্বইকে।

শার্দুল ২০২৩ সালের পর দেশের হয়ে টেস্ট ও ওডিআই দলে জায়গা পাননি। শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছেন ২০২২ সালে। প্রথম শ্রেণির ক্রিকেটে এদিন পেলেন দ্বিতীয় শতরান। টেস্টে শার্দুলের সেঞ্চুরি না থাকলেও চারটি হাফ সেঞ্চুরি।

ভারতীয় দলে নীতীশ কুমার রেড্ডির সাফল্য শার্দুলের পথ কঠিন করে দিয়েছে। শার্দুলের চারটি টেস্ট হাফ সেঞ্চুরির তিনটিই ইংল্যান্ডের ওভালে। জুনে ভারতের ইংল্যান্ড সফর রয়েছে। নিশ্চিতভাবেই শার্দুলের এদিনের দায়িত্বশীল অথচ আগ্রাসী ব্যাটিং নজর এড়ায়নি নির্বাচকদের। ভবিষ্যতে আরও সাফল্য সুনিশ্চিত করে শার্দুল ভারতীয় দলে কামব্যাক করতে পারবেন কিনা তা বলবে সময়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+