Ranji Trophy: সারছে না বোলারদের রোগ! সঞ্জুর ব্যর্থতার ফায়দা নিতে ব্যর্থ বাংলা, কেরলেই রঞ্জি জয়ের স্বপ্ন চুরমার

Ranji Trophy: ম্যাচের পর ম্যাচ চলে যাচ্ছে। প্রতি ম্যাচ থেকে শেখার কথা মুখে বলা হলেও আদৌ কি শিখছেন ক্রিকেটাররা? মাঠের পারফরম্যান্সে তো তেমন বোঝা যাচ্ছে না। দল বজলেও সারছে না রোগ।

কেরলের বিরুদ্ধে ড্র করলে সেখানেই শেষ হয়ে যাবে বাংলার এবারের রঞ্জি অভিযান। ঘরের মাঠে বিহারের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়ে দাঁড়াবে নিয়মরক্ষার। এই পরিস্থিতিতে যে 'জোশ' দরকার, সেটাই নেই বাংলা দলে!

Ranji Trophy: সারছে না বোলারদের রোগ! সঞ্জুর ব্যর্থতার ফায়দা নিতে ব্যর্থ বাংলা

কেরল আজ টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ১১২ রানে চার উইকেট হারিয়েছিল। সেখান থেকে দিনের শেষে কেরলের স্কোর পৌঁছে গেল ৯০ ওভারে ৪ উইকেটে ২৬৫ রানে। আগেও দেখা গিয়েছে প্রতিপক্ষকে চেপে ধরে বা অস্বস্তিতে ফেলেও রাশ ধরে রাখতে পারছেন না বাংলার বোলাররা। এদিনও সেটাই হলো।

বাংলার দলে ফিরেছেন অভিমন্যু ঈশ্বরন, আকাশ দীপ, শাহবাজ আহমেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো রণজ্যোৎ সিং খাইরার। ঈশান পোড়েল বাদ পড়েছেন। সুরজ সিন্ধু জয়সওয়াল ও আকাশ দীপ এই দুই জোরে বোলারের সঙ্গে রয়েছেন তিন স্পিনার শাহবাজ, করণ লাল ও অঙ্কিত মিশ্র। রণজ্যোৎ লেগ স্পিন করেন, তিনি ৩ ওভার বল করলেন।

কেরলের প্রথম উইকেট পড়ে সপ্তম ওভারের পঞ্চম বলে। জয়সওয়ালের শিকার হন রোহন কুন্নুম্মল (২১ বলে ১৯)। ১১.৪ ওভারে ৪০ রানে দ্বিতীয় উইকেটের পতন। তিনে নামা রোহন প্রেম (১৫ বলে ৩) আকাশ দীপের বলে কট বিহাইন্ড। অপর ওপেনার জলজ সাক্সেনা (১১৮ বলে ৪০) অঙ্কিত মিশ্রর বলে কট বিহাইন্ড হন।

৩৬.৪ ওভারে ৮২ রানে তৃতীয় উইকেটটি পড়েছিল। ৪৮.১ ওভারে ১১২ রানে পড়ে চতুর্থ উইকেট। অধিনায়ক সঞ্জু স্যামসন ১৭ বলে ৮ রান করে শাহবাজ আহমেদের শিকার। কিন্তু এরপর ক্রমেই ম্য়াচ থেকে হারিয়ে যায় বাংলা। চাপ তৈরি করেও তা ধরে রাখতে না পারার ক্ষেত্রে ধারাবাহিকতা দেখাতে সিদ্ধহস্ত মনোজের বাংলা।

সচিন বেবি ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ২২০ বলে ১১০ রান করে অপরাজিত রয়েছেন। অক্ষয় চন্দ্রন সাতটি বাউন্ডারির সাহায্যে ১৫০ বলে ৭৬ রানে অপরাজিত রয়েছেন। সুরজ, আকাশ, অঙ্কিত ও শাহবাজ সকলেই একটি করে উইকেট দখল করেছেন। করণ লাল ও রণজ্যোতের ঝুলি এখনও ফাঁকা।

ফলে পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে তাতে অঘটন ছাড়া এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলা বাংলার পক্ষে কঠিন। কাল প্রথম সেশনে দ্রুত কয়েকটি উইকেট না তুলতে পারলে বাংলাকে শেষ অবধি এই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে হয় কিনা সেটাই দেখার। বাংলার তুলনায় কেরল দুর্বল দল। কিন্তু মরণ-বাঁচন লড়াইয়ে সেই কেরলের বিরুদ্ধেও তাগিদ কোথায় বাংলার ক্রিকেটারদের?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+