Ranji Trophy: রঞ্জির দ্বিতীয় ইনিংসেও বড় রান পেলেন না, লাল বলে রোহিতের ব্যর্থতার ধারা অব্যাহত

সাদা বলে ক্রিকেটে ফেরার আগে লাল বলের ম্যাচে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু টেস্ট ক্রিকেট হোক বা রঞ্জি ট্রফি, ব্যাট হাতে অফ ফর্ম অব্যাহত রোহিতের। অনেক জটিলতা এবং আলাপ আলোচনার পর রঞ্জি ট্রফির ম্যাচে খেলার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন এমনকি দ্বিতীয় ইনিংসেও বড় রান পেলেন না।

শুক্রবার দ্বিতীয় ইনিংসেও যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন। প্রথম ইনিংসে মাত্র ৩ রানে আউট হয়ে গিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে তাঁর ব্যাট থেকে বড় রানের ঝিলিক দেখা গিয়েছিল। পরিচিত আগ্রাসী মেজাজেই খেলতে শুরু করেন হিটম্যান। কিন্তু শুক্রবার দ্বিতীয় ইনিংসে ২৮ রান করে আউট হলেন রোহিত।

দ্বিতীয় ইনিংসে ৩৫ বলে ২৮ রান করেন রোহিত, দুটি চার এবং তিনটি ছক্কা মারেন। পরিচিত আগ্রাসী মেজাজে খেলতে শুরু করলেও রোহিত যুধবীর সিংয়ের বলেই আউট হলেন। যশস্বীও ২৬ রান করে আউট হলেন। দুই ইনিংসেই রান পেলেন না যশস্বীও। এমনকি শ্রেয়স আইয়ারও ১৭ রান করে আউট হলেন।
মুম্বইয়ের হয়ে পরের ম্যাচ রোহিত খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয় , তবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রোহিতের এই পারফরম্যান্স তাঁর টেস্ট দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সমস্যার হতে পারে।

মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে শরদ পওয়ার ক্রিকেট আকাদেমিতে মুম্বই খেলছে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। ১২০ রানেই তাদের প্রথম ইনিংসেক সমাপ্তি ঘটে। মুম্বইয়ের ব্যাটারেরা পুরোপুরি ব্যর্থ হলেও শার্দূল ঠাকুর ৫৭ বলে ৫১ রান করেন। শার্দূল ভালো রান না করলে আরও বড় লজ্জার মুখে পড়তে হত মুম্বইকে। ২০২৩ সালের পর আর ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।

এদিনের খেলায় বিতর্কও হল। দ্বিতীয় ইনিংসে আউট হয়ে সাজঘরে ফিরেও ফের ব্যাট করতে নামলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। মাঠের আম্পায়ার রাহানেকে আউট ঘোষণা করেন। আউট হয়ে সাজঘরে ফিরে যান। মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে নেমে পড়েন শার্দূল। এর পর রিল্পেতে দেখা যায়, রাহানে যে বলটিতে আউট হন, সেটি 'নো' ছিল। তৃতীয় আম্পায়ার এবং ম্যাচ রেফারি রাহানেকে ফের ব্যাট করতে নামতে বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+