Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: মনোজ তিওয়ারির সরকারিভাবে অবসর ঘোষণা, শেষ ইনিংসে কত রানে থামলেন?

Ranji Trophy: মনোজ তিওয়ারি চলতি রঞ্জি ট্রফিতে একটি শতরান পেলেও শেষ ইনিংসে বড় রান করতে পারলেন না। তবে তাঁর নেতৃত্বে বিহারের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বড় জয়ের পথে বাংলা।

মনোজ ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন রঞ্জি জয়ের স্বপ্ন অধরা রেখেই। কেন না, এই ম্যাচ জিতলেও নক আউট পর্বে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই বাংলার।

Ranji Trophy: মনোজ তিওয়ারির সরকারিভাবে অবসর ঘোষণা

মনোজ তিওয়ারি অবসর নেওয়ার পর তাঁর জায়গা ভরাট করার মতো কাউকে পাওয়াও যাচ্ছে না। ফলে আগামী মরশুম থেকে বাংলা যে বড় সমস্যাতেই পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এরপর চলতি মরশুমে বাংলার সেরা ভরসা অনুষ্টুপ মজুমদার অবসর নিলে মিডল অর্ডারে তৈরি হবে গভীর শূন্যতা।

বিহারের বিরুদ্ধে ইডেনে বাংলাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ, প্রথম ইনিংসে ৯৫ রানে গুটিয়ে যাওয়া বিহারের উপর তিন শতাধিক রানের লিড চাপানোর পথে এগিয়ে চলেছে বাংলা। দ্বিশতরানের দিকে এগিয়ে চলেছেন ওপেনার অভিমন্যু ঈশ্বরণ।

মনোজ আগেই জানিয়েছিলেন, বিহার ম্যাচই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ম্য়াচ। আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন। ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল, এমনকী দেশের হয়ে খেলার নানা স্মরণীয় মুহূর্তের ভিডিও দিয়ে তৈরি কোলাজ আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মনোজ।

সেই পোস্টে মনোজ লিখেছিলেন, জীবনের শেষবার বাইশ গজে ব্যাট করতে নামছেন। এই বিষয়টিকে তিনি মিস করবেন এরপর থেকে। ফলে তাঁর অনুগামী-সহ ক্রিকেটপ্রেমীদের আজ ইডেনে তাঁর খেলা দেখতে আসার আমন্ত্রণ জানান বাংলার অধিনায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী।

পাঁচে ব্যাট করতে নেমে মনোজ ৭০ বল খেলে ৩০ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। আশুতোষ আমনের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন মনোজ। প্রথম ইনিংসে যে ছন্দে বাংলার বোলাররা ছিলেন তা অব্যাহত রাখলে কালই এই ম্য়াচে যবনিকাপতন ঘটতে পারে।

মনোজ ১৪৮টি প্রথম শ্রেণির ম্য়াচে থামলেন ১০১৯৫ রান করে। সর্বাধিক স্কোর অপরাজিত ৩০৩। ৩০টি শতরান ও ৪৫টি অর্ধশতরান রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৩২টি উইকেট রয়েছে। একদিনের আন্তর্জাতিকে ১২ ম্য়াচ খেলে ২৮৭ রান করেছেন মনোজ, ১টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে।

তিনটি টি২০ আন্তর্জাতিকে ১৫ রান করেছেন। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ১৬৯ ম্যাচে ৫৫৮১ রান রয়েছে মনোজের, ৬টি শতরান ও ৪০টি অর্ধশতরান করেছেন। টি২০-তে ১৮৩ ম্যাচে ৩৪৩৬ রান রয়েছে, ১৫টি অর্ধশতরান-সহ। ওডিআইয়ে ৫টি, লিস্ট এ-তে ৬৩ ও টি২০-তে তাঁর উইকেট-সংখ্যা ৩৪।

২০০৪ সালে মনোজের রঞ্জি অভিষেক হয়েছিল ইডেনে, দিল্লির বিরুদ্ধে। শেষ ম্যাচটিও খেললেন ইডেনেই। এ ছাড়া ইডেনে ২০১১ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ২০১৫ সালে শেষ ওডিআই খেলেছেন, ২০১২ সালে শেষ টি২০ আন্তর্জাতিক। ঘরোয়া টি২০ ও ৫০ ওভারের ম্যাচে শেষবার মনোজ মাঠে নামেন যথাক্রমে ২০২১ ও ২০২২ সালে।

চেন্নাইয়ে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু এরপর আর দেশের মাটিতে ওডিআই খেলার সুযোগ মেলেনি। মনোজের শেষ ৬টি ওডিআই বিদেশের মাটিতে। তার মধ্যে ২০১২ সালে শ্রীলঙ্কায় ২১ ও ৬৫ রানের ইনিংস খেলেন। ২০১৪ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে করেন ২। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২, ২২ ও ১০ রান করার পর আর ওডিআইয়ে সুযোগ পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+