রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিনে বাংলার প্রত্যাবর্তন সম্ভব? মনোজ বোলারদের দিলেন দুই নির্দেশ
সৌরাষ্ট্র রঞ্জি ট্রফি ফাইনালের প্রথম দিনের শেষে বাংলার চেয়ে পিছিয়ে ৯৩ রানে, হাতে ৮ উইকেট। তা সত্ত্বেও দ্বিতীয় দিনেই দারুণভাবে প্রত্যাবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। বোলারদের দিলেন নির্দেশ।
মর্নিং শোজ দ্য ডে- প্রবাদটি যে সব সময় সত্যি হয় তা নয়। এমনকী চলতি রঞ্জি ট্রফিতেই বাংলা প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পরেও জয় ছিনিয়ে নিয়েছে, এমন উদাহরণ রয়েছে। ইডেনে রঞ্জি ফাইনালে তাই আপাতত সৌরাষ্ট্রের বিরুদ্ধে চাপে থাকলেও দ্বিতীয় দিনেই প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী বাংলা শিবির। গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম সেশন।

অ্যাডভান্টেজ সৌরাষ্ট্র
টস জিতে ইডেনের সবুজ উইকেটে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল সৌরাষ্ট্র। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেষ অবধি চা বিরতির পরই ১৭৪ রানে গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস। শাহবাজ আহমেদ ৬৯, অভিষেক পোড়েল ৫০, আকাশ ঘটক ১৭ ও অনুষ্টুপ মজুমদারের ১৬ রান ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি। চেতন সাকারিয়া ও জয়দেব উনাদকাট দুটি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ২ উইকেটে ৮১, পিছিয়ে ৯৩ রানে।

ফয়সালাই হবে
খেলার যা গতিপ্রকৃতি তাতে প্রথম ইনিংসের লিড এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে হচ্ছে না। যদিও সবটাই নির্ভর করছে দ্বিতীয় দিন, আরও ভালো করে বললে কালকের প্রথম সেশনের উপরেই। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, নিশ্চিতভাবেই আজকের দিনটা আমাদের ছিল না। কিন্তু আমরা দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী। টস ফ্যাক্টর হয়েছে, তবে এটা আমাদের হাতে নেই। সকালের দিকে ব্যাটাররা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। এই বিপর্যয়টা ফাইনালেই হলো। একেকটা সেশনে পরিস্থিতি একেকরকম থাকে। শেষের দিকে আমরা কিছু রানও খরচ করে ফেলেছি।

মনোজের দুই নির্দেশ
বোলারদের তাতিয়ে রাখতে মনোজ বলছেন, কাল নতুনভাবে দিনের সূচনা করতে হবে। সহজে যাতে প্রতিপক্ষ রান না পায় সেটা সুনিশ্চিত করতে হবে। উইকেট নেওয়ার মতো আটটা বল প্রয়োজন। এখনও এই ম্যাচে অনেকটা সময় বাকি রয়েছে। যা কিছুই হতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, প্রথম সেশনেই কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরতে চাইছে বাংলা। মনোজ প্রশংসা করেছেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল ইনিংসের। অল্প বয়সের দুই ক্রিকেটারের এমন ইনিংস, তাও আবার রঞ্জি ফাইনালে, এটা নিশ্চিতভাবেই তাঁদের কেরিয়ারে আত্মবিশ্বাস বাড়াবে বলে আশাবাদী মনোজ।

বোলারদের হাতে ম্যাচের ভাগ্য
কল্যাণীতে হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা ও অধিনায়ক মনোজ তিওয়ারি আলাদাভাবে বসেছিলেন বোলারদের সঙ্গে। যেভাবে উজ্জীবিত করেছিলেন তার ইতিবাচক ফল দেখা গিয়েছিল। ওই ম্যাচে বরোদার ২৬৯ রানের জবাবে বাংলা অল আউট হয়ে গিয়েছিল ১৯১ রানে। এরপর বরোদাকে ৯৮ রানে অল আউট করে দিয়ে ম্যাচ জিতে নিয়েছিল বাংলা। মুকেশ কুমার, ঈশান পোড়েল, আকাশ দীপরা কাল কতটা বল হাতে আগুন ঝরাতে পারেন তার উপরই নির্ভর করবে বাংলার ভাগ্য।
(ছবি- সিএবি মিডিয়া)
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications