Ranji Trophy: রাহানের শতরানের পরই মুম্বইকে হরিয়ানার প্রত্যাঘাত, ইডেনে জমে গেল রঞ্জি কোয়ার্টার ফাইনাল

Ranji Trophy: প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২০০তম ম্যাচে অজিঙ্ক রাহানের শতরান। আর রাহানে ফেরার পরই ধস নামল মুম্বইয়ের ব্যাটিং লাইন আপে। এদিন প্রথম সেশনে ৬১ রান তোলার ফাঁকেই পড়ল ৬ উইকেট।

মুম্বইয়ের দ্বিতীয় ইনিংস শেষ হলো ৩৩৯ রানে। হরিয়ানার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ৩৫৪ রানের।

Ranji Trophy

মুম্বই আজ ম্যাচের চতুর্থ দিনে খেলা শুরু করে ৬৭ ওভারে ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে। অজিঙ্ক রাহানে ৮৮ ও শিবম দুবে ৩০ রানে গতকাল অপরাজিত ছিলেন। আজ ৭৬ ওভারে ৩১৪ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় মুম্বই। সেখান থেকে ৮৫.৩ ওভারে মুম্বই ৩৩৯ রানে অল আউট।

আগের ম্যাচেই মেঘালয়ের বিরুদ্ধে শতরানের আশা জাগিয়েও শেষরক্ষা হয়নি। রাহানে আউট হয়েছিলেন ৯৬ রানে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অন্ধ্রের বিরুদ্ধে ৯৫, বিদর্ভের বিরুদ্ধে ৮৪ ও বরোদার বিরুদ্ধে ৯৮ করেছিলেন। কিন্তু সেঞ্চুরিতে পৌঁছতে পারছিলেন না।

অবশেষে আজ প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১তম শতরানে পৌঁছলেন রাহানে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন। এবার নাইটদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সেই রাহানের ব্যাট থেকে এলো ঝকঝকে শতরান।

রাহানে ১৩টি চারের সাহায্যে ১৮০ বলে ১০৮ রান করে অনুজ ঠাকরালের বলে কট বিহাইন্ড হন। শিবম দুবে ৬৫ বলে ৪৮ রান করেন। শামল মুলানি ৫, শার্দুল ঠাকুর ৬, তনুশ কোটিয়ান ৬, মোহিত অবস্থি ১ রানে আউট হন। ৫ রানে অপরাজিত থাকেন রয়স্টন ডায়াস। মুম্বইয়ের শেষ ৬ উইকেট পড়ল ২৫ রানে।

অনুজ ঠাকরাল ৭০ রান খরচ করে নিলেন চার উইকেট। ২টি করে উইকেট পেলেন অংশুল কম্বোজ, সুমিত কুমার ও জয়ন্ত যাদব। উল্লেখ্য, মুম্বইয়ের প্রথম ইনিংসে ৩১৫ রানের জবাবে হরিয়ানার প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩০১ রানে।

এবারের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের প্রথম ম্যাচে বরোদার বিরুদ্ধে রাহানে করেছিলেন ৫২ বলে ২৯ ও ২৮ বলে ১২। মহারাষ্ট্রের বিরুদ্ধে রাহানে খেলেন ৬৪ বলে ৩১ রানের ইনিংস। ত্রিপুরার বিরুদ্ধে ৬৭ বলে ৩৫ ও ৯০ বলে অপরাজিত ৪৮।

ওডিশার বিরুদ্ধে রাহানের সঙ্গী হয়েছিল গোল্ডেন ডাক (১ বলে ০)। সার্ভিসেসের বিরুদ্ধে রাহানে ৩৫ বলে ১৯ রান করেছিলেন। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ১৭ বলে ১২ ও ৩৬ বলে ১৬ করে আউট হয়েছিলেন। মেঘালয়ের বিরুদ্ধে রাহানের ব্যাট থেকে এসেছিল ১৭৭ বলে ৯৬। সেই ম্যাচে শতরান হাঁকাতে না পারলেও সেই শতরানের খরা মেটালেন ক্রিকেটের নন্দনকাননে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+