Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: রাহানের প্রতি অনন্য সৌজন্য অসমের, কেরিয়ার-সায়াহ্নে এসে প্রথমবার কোন অভিজ্ঞতার সাক্ষী হলেন?

Ranji Trophy: রঞ্জি ট্রফির ম্যাচে অনন্য সৌজন্যের নজির স্থাপন করল অসম। মুম্বই ইতিমধ্যেই রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গিয়েছে এলিট বি গ্রুপ থেকে। অসম খেলছে নিয়মরক্ষার ম্যাচে।

মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে সেই ম্যাচেই জীবনে প্রথমবার অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন মুম্বই অধিনায়ক রাহানে। সাজঘরে ফিরেও গিয়েছিলেন। কিন্তু তারপরই নাটকীয় পট পরিবর্তন।

Ranji Trophy: রাহানের প্রতি অনন্য সৌজন্য অসমের

১৬ বছর ধরে পেশাদার ক্রিকেটে খেলছেন রাহানে। চা বিরতির ঠিক আগের ওভারে মুম্বইয়ের স্কোর তখন ৪ উইকেটে ১০২। রাহানে ব্যাট করছিলেন ১৮ রানে। অসমের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা জোরে বোলার দিবাকর জোহরির বলে ড্রাইভ মেরে বল মিড অনে পাঠিয়ে রান নিতে চেয়েছিলেন রাহানে।

কিন্তু সেই রানটি নেওয়া সম্ভব নয় বুঝে রাহানেকে ফেরত পাঠান নন-স্ট্রাইকিং এন্ডে থাকা শিবম দুবে। অসমের অধিনায়ক ডেনিশ দাস রাহানেকে রান আউট করার জন্য বল ছোড়েন। রাহানে ক্রিজে ফিরতে যখন দৌড়চ্ছিলেন তখন বল তাঁর গায়ে লাগে। অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের আবেদন করে অসম।

অসমের আবেদনে সাড়া দিয়ে রাহানেকে আউট ঘোষণা করেন আম্পায়ার। দুই বল আগেই চা বিরতি নেওয়া হয়, অসমের স্কোর দাঁড়ায় ২৪.৪ ওভারে ৫ উইকেটে ১০২। নিয়ম হলো, পরের বল হওয়ার আগে কোনও দল যদি অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের আবেদন প্রত্যাহার করে তবে আম্পায়ার সহমত হলে ব্যাটারকে ফেরত আনা যায়।

এ ক্ষেত্রে মিনিট কুড়ির চা বিরতিতেই বদলায় পরিস্থিতি। তৃতীয় সেশনের খেলা শুরুর আগে অসম দলের তরফে জানানো হয় রাহানেকে আউটের আবেদন তারা প্রত্যাহার করবে। আম্পায়ার সম্মতি দিলে ফের ব্যাট করতে নামেন রাহানে। যদিও এই জীবন পাওয়ার ফায়দা নিতে পারেননি। আর ১৭টি বল খেলে জোহরির শিকার হয়েই প্যাভিলিয়নে ফেরেন।

রাহানে চারে নেমে ৬৯ বলে ২২ রান করে জোহরির বলে বোল্ড হন, মেরেছেন তিনটি বাউন্ডারি। ২৮.৫ ওভারে ১১০ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে মুম্বইয়ের। তবে দিনের শেষে মুম্বই চালকের আসনে শিবম দুবের শতরানের সৌজন্যে। শিবম অপরাজিতও রয়েছেন।

টস জিতে অসমকে ব্য়াট করতে পাঠিয়েছিল মুম্বই। ৩২.১ ওভারে ৮৪ রানেই গুটিয়ে যায় অসম। অভিষেক ঠাকুরি সর্বাধিক ৩১ রান করেন। ১০.১ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নেন শার্দুল ঠাকুর। জবাবে প্রথম দিনের শেষে মুম্বই ৪৮.৪ ওভারে ৬ উইকেটে ২১৭ রান তুলেছে।

ছয়ে নামা শিবম দুবে ১০টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৯৫ বলে ১০১ রানে অপরাজিত রয়েছেন। শামস মুলানি বল হাতে ২ উইকেট দখলের পর ব্যাট হাতে মূল্যবান ৩১ রান করেন। পৃথ্বী শ ২৬ বলে ৩০ রান করেন। তিনিও জোহরির শিকার। শিবমের সঙ্গে ক্রিজে রয়েছেন শার্দুল ঠাকুর (৬ বলে অপরাজিত ২)। দিবাকর জোহরি ও রাহুল সিং দুটি করে উইকেট নিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+