Ranji Trophy 2024: গোটা দিনে প্রাপ্তি ৩ উইকেট, তিন পয়েন্ট পাওয়াই কঠিন চ্যালেঞ্জ বঙ্গ ব্রিগেডের কাছে
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই আশা আশঙ্কার দোলাচলে বাংলা দল। দ্বিতীয় দিনেির শেষে যেখানে অনেকটাই সুবিধাজনক জায়গায় ছিল বঙ্গ ব্রিগেড সেখানে তৃতীয় দিনের শেষে কিছুটা চাপে বাংলা। গোটা দিনে পড়ল মাত্র ৩ উইকেট। ফলে প্রথম ইনিংসে লিড নিয়ে তিন পাওয়াই এখন কঠিন বাংলার জন্য।
দ্বিতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১১৯। বাংলা ২৯০ রানে এগিয়ে ছিল। কিন্তু তৃতীয় দিনের খেলার পরে দক্ষিণী রাজ্যটির স্কোর ৬ উইকেটে ৩৩৯। বাংলা এখনও এগিয়ে আছে ৭০ রানে। চতুর্থ দিনে ৭০ রানের মধ্যে প্রতিপক্ষের বাকি চারটি উইকেট তুলতে পারলেই তবেই তিন পয়েন্ট নিশ্চিত হবে। এই ম্যাচে থেকে পুরো পয়েন্ট পাওয়ার সম্ভাবনা অত্যন্তই কম।

কিন্তু উইকেটে টিকে থেকে জমাট ব্যাটিং করতে থাকেন রিকি। নীতিশ কুমার রেড্ডিকে সঙ্গী করেই দলের স্কোরবোর্ডকে সচল রাখেন রিকি। শতরানও পূর্ণ করেন। দিনের শেষে ২৪৩ বলে ১০৭ রানে অপরাজিত আছেন রিকি। ৩০ রানে নীতিশকে আউট করেন মহম্মদ কাইফ। অন্যদিকে মহমম্দ খান ৩১ রানে ক্রিজে আছে।
চতুর্থ দিনের সকালে এই জুটি ভাঙাই বড় চ্যালেঞ্জ বঙ্গ বোলারদের কাছে। নাহলে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট হাতছাড়া হবে তাও সুবিধাজনক জায়গায় থেকেও। রবিবার আকাশ, ঈশান এবং মহম্মদ কইফ একটি করে উইকেট নেন। প্রদীপ্ত প্রামাণিক এই ইনিংসে এখনও পর্যন্ত ৪১ ওভার বল করে ৯৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।
শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। প্রথম দিনে বাংলাকে ভরসা দিয়েছিলেন অভিষেক ম্যাচ খেলতে নামা সৌরভ পাল। ৯৬ রান করেছিলেন তিনি। সেই সঙ্গে ছিলেন অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ১৩৯ বলে ১২৫ রান করেছিলেন তিনি।
দ্বিতীয় দিনে ১২১ বলে ৭০ রান করেন অভিষেক পোড়েল। তাঁর ইনিংস ৫টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। শেষ উইকেটে দাদা ঈশান পোড়েলকে নিয়ে ভাই অভিষেকের ৪১ রানের জুটি ভালো জায়গায় বাংলাকে পৌঁছে দেয়। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৪০৯ রান তোলে বাংলা।












Click it and Unblock the Notifications