IPL 2021: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং রাজস্থান রয়্যালসের, দুই দলেই প্রচুর বদল

দুবাইয়ে আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন ও কেন উইলিয়ামসনের দুজনের দলেই প্রথম একাদশে বেশ কিছু রদবদল করা হয়েছে। বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নার, মণীশ পাণ্ডে, কেদার যাদব, খলিল আহমেদ। রাজস্থান রয়্যালসে চোটের কারণে নেই কার্তিক ত্যাগী। দলে ফেরানো হয়েছে এভিন লুইস, ক্রিস মরিসকে। ডেভিড মিলার, তাবরেজ শামসিও বাদ পড়েছেন।

আইপিএলে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ

বাদ পড়া নিশ্চিত হয়ে যাওয়ায় মাঠেই আসেননি ডেভিড ওয়ার্নার। সম্ভবত তাঁর এই বছরের জন্য আইপিএল অভিযান শেষ হয়ে গেল। যা টি ২০ বিশ্বকাপের আগে অজি ওপেনারের পক্ষে বড় ধাক্কা। আইপিএলে এখনও অবধি সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস পরস্পরের বিরুদ্ধে ১৪টি ম্যাচ খেলেছে। দুই দলই জিতেছে সাতটি করে ম্যাচ। চলতি আইপিএলে দিল্লিতে প্রথম সাক্ষাতে সানরাইজার্সকে ৫৫ রানে হারিয়েছিল সঞ্জু স্যামসনের দল। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে দুবাইয়ে রাজস্থান রয়্যালস সানরাইজার্সকে ৫ উইকেটে হারালেও ফিরতি সাক্ষাতে ৮ উইকেটে জয় পেয়েছিল সানরাইজার্স। কেন উইলিয়ামসন আজ দ্বিতীয়বার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেতৃত্বে সানরাইজার্সকে নেতৃত্ব দিচ্ছেন। শেষ পাঁচটি সাক্ষাতে রাজস্থান জিতেছে তিনটিতে, দুটিতে সানরাইজার্স।

আজকের ম্যাচ জিতলেই সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস প্রথম চারে চলে আসবে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের কাছে এখন সব ম্যাচই হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। সেই কারণেই বাকি ম্যাচগুলিতে অনেক ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে। তেমনটাই উঠে এসেছে কেন উইলিয়ামসনের কথায়। যদি বাকি ম্যাচগুলিতে অন্য দলগুলিকে যদি সানরাইজার্স হারায় তাহলে তাদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ব্যাহত হতে পারে। টস জিতে সঞ্জু স্যামসন বলেন, উইকেট দেখেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলাম। মনে হচ্ছে প্রথমে ব্যাট করাই সুবিধাজনক। আগের ম্যাচে যেভাবে হারতে হয়েছিল তেমনভাবে ম্যাচ হারার মতো দল তাঁর নয় বলে আত্মবিশ্বাসী সঞ্জু।

আজ জিতে প্লে অফের দিকে এগিয়ে যেতে মরিয়া রাজস্থান রয়্যালস। পাওয়ারপ্লে শেষে ৬ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৪৯। এভিন লুইস দ্বিতীয় ওভারের প্রথম বলে ৪ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছেন। সানরাইজার্স দলে খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে আজই সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ পেয়েছেন ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়।

সানরাইজার্স হায়দরাবাদ- জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা

রাজস্থান রয়্যালস- এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, মহীপাল লমরর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাট, মুস্তাফিজুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+