এবার মিশন ওয়ান ডে, মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে

এবার মিশন ওয়ান ডে, মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং টি২০ সিরিজ জেতা ভারতীয় ক্রিকেট দল, এবার একই দলের বিরুদ্ধে ওয়ান ডে মোকাবিলায় মুখোমুখি হতে চলেছে। মঙ্গলবার অর্থাৎ ২৩ মার্চ থেকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। যেখানে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দেখে নেওয়া যাক যে এই ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে।

ওপেনিংয়ে রোহিত-শিখর

ওপেনিংয়ে রোহিত-শিখর

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে ইনিংস শুরু করতে দেখা যাবে রোহিত শর্মাকে। তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন বাঁ-হাতি শিখর ধাওয়ান। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ব্যাট হাতে কেএল রাহুলের ব্যর্থতাই যার মূল কারণ। তবে এই সিরিজে শিখরের ব্যাট নীরব থাকলে, জাতীয় দলে গব্বরের জায়গাও অনিশ্চিত হয়ে যেতে পারে।

মিডল অর্ডার

মিডল অর্ডার

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নামবেন দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি। চারে ব্যাট করতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। পাঁচে ব্যাট করতে দেখা যেতে পারে ঋষভ পন্থকে।

অল রাউন্ডার

অল রাউন্ডার

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে অল রাউন্ডার হিসেবে ভারতের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন হার্দিক পান্ডিয়া। দাদা ক্রুনাল পান্ডিয়ার অন্তর্ভূক্তি ঘটতে পারে এই ভারতীয় দলে। ঘরোয়া ক্রিকেটে ঝকঝকে পারফরম্যান্সের পুরস্কার পেতে পারেন ক্রুনাল।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচেও ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। দলে শার্দুল ঠাকুর, টি নটরাজনের মতো তরুণ বোলারদেরও অন্তর্ভূক্তি ঘটবে। খেলবেন লেগ স্পেনার যুজবেন্দ্র চাহাল।

ভারতের সম্ভাব্য একাদশ এক নজরে

ভারতের সম্ভাব্য একাদশ এক নজরে

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+