পঞ্জাব বনাম চেন্নাই ম্যাচের সম্ভাব্য একাদশ

রবিবার ২০১৮ আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কিংস ইলেভেন পঞ্জাব। পঞ্জাবের দৃষ্টিকোণ থেকে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম।

রবিবার ২০১৮ আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কিংস ইলেভেন পঞ্জাব। পঞ্জাবের দৃষ্টিকোণ থেকে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। এই ম্যাচে যদি বড় ব্যবধানে চেন্নাইকে হারিয়ে দেয় পঞ্জাব তাহলে প্লে-অফে যাওয়ার দিকে পা বাড়াতে পারে প্রীতি জিন্টার দল।

পঞ্জাব বনাম চেন্নাই ম্যাচের সম্ভাব্য একাদশ

তবে তার আগে আজকে আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হারতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।

তবে পঞ্জাবের কাছে এই কাজ যে বেশ কঠিন সেই বিষয়ে কোনও সংশয়ই থাকতে পারে না। কারণ নিজেদের শেষ সাত ম্যাচের মধ্য়ে ছয়টিতেই হেরেছে পঞ্জাব। ফলে অন্যতম কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় যে বেশ কঠিন কাজ সেই বিষয়ে কোনও সংশয় নেই।

পঞ্জাব টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, আঙুলের চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন মুজিব উর রহমান। এই ম্যাচে খেলতে পারেন তিনি। মুজিব এই ম্যাচে খেললে পঞ্জাবের প্রথম একদশের বাইরে বসতে হবে মার্কাস স্টইনিসকে।

অন্য দিকে, লিগের শেষ ম্যাচ জিতে প্লে অফে পৌছতে চাইছে চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে অপ্রত্যাশিত ভাবে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হারে আত্মবিশ্বাসে অনেকটাই আঘাত পেয়েছে চেন্নাই। তবে, শেষ ম্যাচ গেইলদদের বিরুদ্ধে জিতে প্লে-অফে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে নামতে চাইছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, শেষ ম্যাচে হারতে হলেও দলে কোনও পরিবর্তন আনতে চান না মাহি। একই দল ধরে রেখেই ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে নামতে চান তিনি।

কিংস ইলেভেন পঞ্জাব:

লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, মুজিব উর রহমান, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যান্ডু টাই, মোহিত শর্মা, অঙ্কিত রাজপুত

চেন্নাই সুপার কিংস:

শেন ওয়াটসন, অম্বতি রায়ডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, এমএস ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, হরভজন সিং, দীপক চাহার, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিডি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+