দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা বনাম হাদরাবাদ ম্যাচের সম্ভাব্য একাদশ

আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। দুই দলই চলতি আইপিএলের ধারাবাহিক দল। তবে, ধারাবাহিকতার বিচারে এসআরএইচের ধারের কাছে নেই কোনও দলই।

আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। দুই দলই চলতি আইপিএলের ধারাবাহিক দল। তবে, ধারাবাহিকতার বিচারে এসআরএইচের ধারের কাছে নেই কোনও দলই। কিন্তু শেষ চার ম্যাচে হেরে অনেকটাই কোণঠাসা কেন উইলিয়ামসনের দল।
তবে, কেকেআর-এর ঘরের মাঠে খেলা হলেও ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ। যে কোনও মূল্যে এই ম্যাচ থেকে জয় চাইছে তারা।

দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা বনাম হাদরাবাদ ম্যাচের সম্ভাব্য একাদশ

হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, প্রথম কোয়ালিফায়ারে হারতে হলেও দলে পরিবর্তন আনতে চাইছেন না এসআরএইচের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইতিমধ্যেই দলের এক নম্বর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু ব্যাট হাতে ফর্মে থাকা শ্রীবতস গোস্বামীকে মাঠের বাইরে রাখতে চান না উইলিয়ামসন। ফলে দল অপরিবর্তিত রেখেই এই ম্যাচে মাঠে নামতে চাইছে সানরাইজার্স হায়দরাবাদ।

অন্য দিকে, হায়দরাবাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স হাতের নাগালে চলে আসা সুযোগ হাত ছাড়া করতে নারাজ। প্রবল প্রতিপক্ষ হলেও সানরাইজার্সের বিরুদ্ধে এক বিন্দু জমি বিনা লড়াইয়ে ছাড়তে নারাজ কলকাতা।

কেকেআর টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এলিমিনেটর ম্যাচে যে দল রাজস্থান রয়্যালসকে হাড়িয়েছে সেই দলের উপরই ভরসা রাখছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। দলে কোনও পরিবর্তন তিনি আনতে চান না তিনি।

এক ঝলকে দেখে নিন এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স:
ক্রিস লিন, সুনীল নারিন, রবীন উথাপ্পা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, নীতিশ রানা, শুভমন গিল, জ্যাভন সিয়ারলেস, পিযূষ চাওলা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব

সানরাইজার্স হায়দরাবাদ:
শিখর ধবন, শ্রীবতস গোস্বামী, কেন উইলিয়ামসন, মণীশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+