চেন্নাই বনাম মুম্বই ম্য়াচের সম্ভাব্য একাদশ

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে মুম্বইকে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ছ'টি ম্যাচ খেলে ৫টি জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। হার মাত্র একটিতে। ছয় ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই বনাম মুম্বই ম্য়াচের সম্ভাব্য একাদশ

পুনের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চায় ধোনির চেন্নাই। পাশাপাশি ধোনির লক্ষ্য মুম্বই ম্যাচ জিতে ঘাড়ে নিশ্বাস ফেলা সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়া।

চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলে কোনও পরিবর্তন আনতে নারাজ অধিনায়ক মাহি। একই দল ধরে রেখেই মুম্বইয়ের বিরুদ্ধে নামতে চাইছেন তিনি।

অন্য় দিকে, এখন প্রতিটি ম্যাচই মাস্ট উইন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। গত বারের চ্যাম্পিয়নরা চেন্নাইয়ের সমসংখ্যক ম্য়াচ খেলে মাত্র একটি জয় নিয়ে লিগ টেবিলে সবার নীচে রয়েছে। ফলে প্লে-অফের রাস্তা পরিস্কার করতে হলে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ে ফিরতেই হবে রোহিতকে।

মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করতে পারেন রোহিত। এভিন লুইসের পরিবর্তে চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই দলে জায়গা পেতে পারেন প্রোটিয়া তারকা জেপি ডুমিনি। পাশাপাশি মুস্তাফিজুর রহমানের পরিবর্তে মুম্বইয়ের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন অ্যাডাম মিলনে।

এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, অম্বতি রায়ডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, হরভজন সিং, শার্দূল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির

মুম্বই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, জেপি ডুমিনি, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কিরন পোলার্ড, মিচেল ম্যাকলেনাঘান, মায়াঙ্ক আগারওয়াল, যশপ্রীত বুমরা, অ্যাডাম মিলনে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+