মুম্বইয়ের জার্সিতে ইতিহাস তৈরি করলেন পৃথ্বী শ, রঞ্জির ইতিহাসে গড়লেন এই নজির
মুম্বইয়ের জার্সিতে ইতিহাস তৈরি করলেন পৃথ্বী শ, রঞ্জির ইতিহাসে গড়লেন এই নজির
বুধবার রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি করে জাতীয় দলের নব নির্বাচিত নির্বাচকদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়ে রাখলেন। গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে ম্যাচে আগের দিন ২৪০ রানে অপরাজিত থাকা পৃথ্বী ইনিংসকে এগিয়ে নিয়ে যান এবং ৩০০ রানের গণ্ডি টপকান। শেষ পর্যন্ত ৩৭৯ রানে প্যাভিলিয়নে ফেরেন তরুণ এই প্রতিভাবান ক্রিকেটার। যে ভাবে প্রতিপক্ষ অসমের বোলারদের শাসন করেছেন এই ছোটখাটো চেহারার পৃথ্বী তাতে তাঁকে দাঁড়িয়ে সংবর্ধনা দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না।

রঞ্জির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান এবং মুম্বইয়ের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ:
৩৭৯ রানে ইনিংস খেলার সৌজন্যে এই ম্যাচে রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত রান করেন পৃথ্বী শ। পাশাপাশি সঞ্জয় মঞ্জরেকরের রেকর্ড ভেঙে দিয়ে মুম্বইয়ের ব্যাটসম্যান হিসেবে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে রঞ্জি ট্রফিতে সর্বাধিক রান করার রেকর্ড গড়লেন তিনি। ১৯৯০-৯১ মরসুমে সঞ্জয় মঞ্জরেকর হায়দরাবাদের বিরুদ্ধে ৩৭০ রান করেছিলেন।

নির্বাচকদের উদ্দেশ্যে ব্যাট হাতে বার্তা পৃথ্বীর, যুক্ত হলেন রাহানেও:
জুলাই ২০২১-এর পর থেকে ভারতের জার্সিতে আর খেলার সুযোগ পাননি পৃথ্বী শ। যার ফলে এই মরসুম একাধিক বড় প্রশ্নের উত্তর দেওয়ার ছিল শ-এর। মঙ্গলবারই এই গুয়াহাটিতে দ্বি-শতরান পূর্ণ করেন পৃথ্বী শ। ঠিক সেই সময়ে গুয়াহাটিতে ছিল ভারতীয় দলও। ভারতের জয়ের দিন কিছু দূরে অপর স্টেডিয়ামে নির্বাচকদের দলে ফেরানোর জন্য ব্যাটের ঝড়ে ভাল মতো হুঁশিয়ারি গেলেন পৃথ্বী। পৃথ্বী শ-এর ট্রিপল সেঞ্চুরি নতুন করে তাঁকে নিয়ে ভাবতে বাধ্যবে করবে নির্বাচকদের এটা প্রত্যাশিত। শুধু একা পৃথ্বী-ই নন, জাতীয় দলে ফেরার জন্য দাবি জানিয়ে রাখলেন প্রাক্তন সহ অধিনায়ক এবং বিরাটের অনুপস্থিতি একাধিক স্মরণীয় টেস্ট জয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানে।

দুরন্ত শতরান করেন রাহানে:
অসমের বিরুদ্ধে ম্যাচের দিন চোখ ধাঁধানো শতরান আসে মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানের ব্যাট থেকে। এই প্রতিবেদন লেখার সময়ে ১৩৯ রানে অপরাজিত রয়েছেন রাহাুনে। ৯টি চার এবং ১টি ছয় দিয়ে এখনও পর্যন্ত ইনিংস সাজানোর কাজ করেছেন তিনি।

পৃথ্বী শাহ-এর পরিসংখ্যান অসমের বিরুদ্ধে:
অসমে পৃথ্বী শ ৩৮৩ বলে ৩৭৯ রান করেন। শেষ পর্যন্ত রিয়ান পরাগের বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৯৮.৯৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। ৪৯টি চার এবং ৪টি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল।












Click it and Unblock the Notifications