গুরুত্বপূর্ণ ম্যাচে পঞ্জাবের সামনে চেন্নাই, জেনে নিন কেমন তৈরি দুই শিবির
রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পঞ্জাব। এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি কিংস ইলেভেন পঞ্জাবের কাছে।
রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পঞ্জাব। এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি কিংস ইলেভেন পঞ্জাবের কাছে। তবে, এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে যাবে যদি আজকে প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারেভিলস হারিয়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্সকে।

কারণ দিল্লির কাছে হারলেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাবে গতবারের চ্যাম্পিয়নরা। তখন লড়াইটা হবে মূলত পঞ্জাব এবং রাজস্থানের মধ্যে। কারণ চেন্নাইকে যদি বড় ব্যবধানে হারিয়ে দেয় রবিচন্দ্র অশ্বিনের দল, তাহলে নেট রান রেটের বিচারে চতুর্থ দলের লড়াই জমে যাবে।
তবে পঞ্জাব আজ যে জায়গায় দাঁড়িয়ে তার জন্য দায়ী তারা নিজেই। টুর্নামেন্টের প্রথম পর্যায় ভাল খেললেও দ্বিতীয় পর্যায় শুরু থেকেই অফ কালার দেখায় পঞ্জাবকে। শেষ সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে অশ্বিনের দল।
ম্যাচের আগের দিন অনুশীলনে বল করতে দেখা যায় পঞ্জাবের মুজিব উর রহমানকে। আঙুলের চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। তবে, এই ম্যাচে মুজিবকে খেলানো হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ ম্যাচ শুরুর আগে।
মুজিব এই ম্যাচে খেললে পঞ্জাবের প্রথম একদশের বাইরে বসতে হবে মার্কাস স্টইনিসকে।
অন্য দিকে, লিগের শেষ ম্যাচ জিতে প্লে অফে পৌছতে চাইছে এই ম্যাচে পঞ্জাবর প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিত ভাবে লিগের লাস্ট বয় দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হারতে হয় চেন্নাইকে। সেই হার অনেকটাই নাড়িয়ে দিয়েছে ধোনির দলের আত্মবিশ্বাসকে। তবে, শেষ ম্যাচ গেইলদদের বিরুদ্ধে জিতে প্লে-অফে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে নামতে চাইছে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, শেষ ম্যাচে হারতে হলেও দলে কোনও পরিবর্তন আনতে চান না মাহি। একই দল ধরে রেখেই ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে নামতে চান তিনি।












Click it and Unblock the Notifications