সম্মানরক্ষার লড়াইয়ে চেন্নাইকে হারাতে মরিয়া দিল্লি
শুক্রবার আইপিএলের অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচে ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি দিল্লি ডেয়ারডেভিলস এবং চেন্নাই সুপার কিংস। দিল্লি ইতিমধ্যেই ছিটকে গিয়েছে আইপিএলে প্লে-অফের লড়াই থেকে।
শুক্রবার আইপিএলের অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচে ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি দিল্লি ডেয়ারডেভিলস এবং চেন্নাই সুপার কিংস।

দিল্লি ইতিমধ্যেই ছিটকে গিয়েছে আইপিএলে প্লে-অফের লড়াই থেকে। অন্য দিকে, চেন্নাই সুপার কিংস দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে।
ফলে শুক্রবারের এই ম্যাচের কোনও দিক থেকেই বিশেষ কিছু গুরুত্ব নেই।
চলতি আইপিএলে ১২টি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে দিল্লি। হেরেছে ন'টি ম্যাচে। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে রয়েছে দিল্লি। ফলে এই ম্য়াচ শ্রেয়াস আইয়ারের দলের কাছে স্রেফ সম্মান রক্ষর লড়াই। পাশপাশি চেন্নাইকে হারিয়ে সমর্থকদের মুখে সাময়িক হাসি ফোটানোর লড়াই।
অন্য দিকে, এই ম্যাচে দিল্লির প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ১২ ম্যাচে ১৬। ১২ ম্যাচ খেলে তাদের জয় আটটি ম্যাচে, হার চারটিতে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকার পাশপাশি প্লে-অফও নিশ্চিত মহেন্দ্র সিং ধোনির দলের।
এই পরিস্থিতিতে চেন্নাইয়ের আজ লক্ষ্য লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করা। আজকের ম্যাচ দিল্লির বিরুদ্ধে জিতলে ১৩ ম্যাচে সিএসকের পয়েন্ট হবে ১৮। সেক্ষেত্রে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে একই পয়েন্ট হয়ে গেলেও নেট রান রেটের বিচারে শীর্ষ স্থান দখল করে নেবে চেন্নাই।
তবে শীর্ষ স্থান দখল করার লক্ষ্য় থাকলেও কোনও মতেই জয়ের ছন্দটা নষ্ট করতে চান না চেন্নাই অধিনায়ক।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications