মাস্ট উইন ম্যাচে চেন্নাইয়ের বিজয় রথ থামাতে মরিয়া রোহিতের মুম্বই

শনিবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। প্রে-অফে পৌছতে হলে এখন প্রতিটি ম্যাচই মাস্ট উইন গেম মুম্বইয়ের সামনে। জেনে নিন কেমন তৈরি দুই দল ম্যাচ প্রিভিউতে।

শনিবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে চলতি আইপিএলের অন্যতম ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। বলা ভাল লিগের ফার্স্ট বয় বনাম লাস্ট বয়ের লড়াই।

মাস্ট উইন ম্যাচে চেন্নাইয়ের বিজয় রথ থামাতে মরিয়া রোহিতের মুম্বই

এখনও পর্যন্ত ছ'টি ম্যাচ খেলে ৫টি জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। হার মাত্র একটিতে। ছয় ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থান বজায় রেখেছে দুই বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফেরা চেন্নাই সুপার কিংস।

এই পরিস্থিতিতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে জয়ার ধারা বজায়র রাখতে এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দুই দল সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে পয়েন্টের ব্যবধানটাও বাড়িয়ে নিতে চাইছেন অধিনায়াক এমএসডি।

চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ ধোনি। একই দল ধরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে চান তিনি।

উল্লেখ্য, এই দুই দলের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ২০১৮ আইপিএল। সেই ম্যাচে ডোয়েন ব্র্যাভোর অতিমানবীয় ইনিংসের উপর ভর করে মুম্বই ইন্ডিয়ান্সকে ১ উইকেটে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। প্রায় হারা ম্যাচ চেন্নাইকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ব্র্যাভো।

আর এই ঘটনাই ম্যাচের আগে তাতিয়ে দিচ্ছে চেন্নাইয়ের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রায় হাতের মুঠো থেকে জেতা ম্যাচ যে ভাবে বেড়িয়ে গিয়েছিল, তা মেনে নিতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আর তাই এই ম্যাচকে বদলার ম্যাচ এবং ঘুড়ে দাঁড়ানোর ম্যাচ হিসেবে দেখছেন মুম্বই অধিনায়ক।

এমনিতেই চলতি আইপিএলে একে বারেই চেনা ছন্দের ধারে কাছে নেই গত বারের চ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের সম সংখ্যক ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হার পাঁচটি ম্যাচে। ছয় ম্য়াচ থেকে দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

ফলে শেষ চারে শেষ করতে হলে এই ম্যাচ জিততেই হবে রোহিত শর্মার দলকে। মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর এই ম্যাচে মুম্বই দলে আসতে পারে একাধিক পরিবর্তন। পরের পর ম্যাচে ব্যর্থ এভিন লুইসের জায়গায় প্রথম একাদশে সুযোগ পেতে পারেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। পাশাপাশি মুস্তাফিজুর রহমানের পরিবর্তে মুম্বই দলে ফিরতে পারেন অ্যাডাম মিলনে।

তবে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মুম্বইকে কিছুটা হলেও স্বস্তিতে রাখছে পরিসংখ্যান।
এখনও পর্যন্ত আপিএলের ইতিহাসে মোট ২৩ বার মুখোমুখি হয়েছেন যুযুধান দুই প্রতিপক্ষ। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১২টি ম্যাচে এবং চেন্নাই সুপার কিংসের জয় ১১টি ম্যাচে।
এখন দেখার আজকের ম্যাচ জিতে এই ব্যবধান বাড়াতে পারে কি না রোহিত শর্মার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+