Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(প্রিভিউ) আইপিএল ২০১৭ কোয়ালিফায়ার ১ : মুম্বই বনাম পুনে

আইপিএল টেবিলের শীর্ষে থাকা মুম্বই সেই পুনের বিরুদ্ধে এদিন প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে যাদের কাছে দুবার পরাস্ত হয়েছে তারা।২ বারের হারের বদলা নিতে পারবে মুম্বই? নাকি তৃতীয়বারও মুম্বইকে মাৎ দেবে পুনে

মুম্বই, ১৬ মে : আইপিএল টেবিলের শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্স সেই রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে এদিন প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে যাদের কাছে দুবার পরাস্ত হয়েছে তারা। দুবারের হারের বদলা নিয়ে এদিন মুম্বই ফাইনালে পৌঁছয় নাকি তৃতীয়বারও মুম্বইকে মাৎ দিয়ে চূড়ান্ত পর্যায় পৌঁছতে পারে পুনে তা জানতেই এদিনের ম্যাচে চোখ রয়েছে সবার।

এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টিতে হেরে এবং ১০টিতে জিতে ২০ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে মুম্বই। টুর্নামেন্টের প্রথম থেকেই শক্তিশালী দল হিসাবে উঠে এসেছে মুম্বই।

(প্রিভিউ) আইপিএল ২০১৭ কোয়ালিফায়ার ১ : মুম্বই বনাম পুনে

কিন্তু পুনে একমাত্র দল যারা এই টুর্নামেন্টে টানা দুবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। ফলে তার একটা চাপ তো এদিন মুম্বইয়ের খেলোয়াড়দের উপর থাকবেই।

পুনের প্রসঙ্গে বলতে গেলে প্রথম থেকে বেশ নড়বড়ে ছিল স্টিভ স্মিথের দল। তবে প্লেঅফের আগে শেষের দিকে এসে আচমকাই গতি ধরে পুনে, এবং দ্বিতীয় স্থানে উঠে আসে পুনে।

উল্লেখ্য, প্রথম দুয়ে থাকা মুম্বই ও পুনের মধ্যে দুই দলই জেতার জন্য মরিয়া চেষ্টা চালাবে। কারণ এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ২১ তারিখের ফাইনালে পৌঁছে যাবে। যে দল হারবে তারা কোয়ালিফায়ার ২-তে ফের খেলার সুযোগ পাবে।

মুম্বইয়ের শক্তি

টুর্নামেন্টের গোটা মরশুমেই মুম্বইয়ের ব্যাটসম্যানরা সাফল্য পেয়েছে। লেন্ডেল সিমন্স, কায়রন পোলার্ড, পার্থিব প্যাটেল, অধিনায়ক রোহিত শর্মা, নীতিশ রানা প্রত্যেকেই ফর্মে রয়েছে। তার উপর পাণ্ড্য ভাইয়েরা তো রয়েইছে। যখন প্রয়োজন হয়েছে হার্দিক এবং ক্রুণাল দলকে জেতানোর জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

এদিনের ম্যাচ হবে মুম্বইয়ের ঘরে মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মাঠে বড় রান তোলা সহজ। কারণ এই পিচ ব্যাটিং সহায়ক। ফলে এই ম্যাচে বড় স্কোর হওয়ার সম্ভাবনা বেশি।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভাল পারফরম্যান্স ধরে রেখেছে মুম্বই। জসপ্রীত বুমরাহ, হরভজন সিং ভাল পারফরম্যান্স দিচ্ছেন। ফলে বড় ম্যাচে আত্মবিশ্বাসে ভাঁটা পড়ার কথা নয় মুম্বইয়ের। তার উপরে ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ তো রয়েইছে।

স্মিথ নির্ভর পুনের ব্যাটিং

অন্যদিকে মুম্বইকে দুবার হারানোর অভিজ্ঞতা থাকায় স্মিথ বাহিনীর আত্মবিশ্বাসও তুঙ্গে। তার উপর অধিনায়কের ফর্মে থাকা অবশ্যেই দলের কাছে বিশাল স্বস্তির কারণ। আর বোলিংয়ে জয়দেব উনাদকট এবারের সেরা চমক। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ২১ উইকেট নিয়ে নিয়েছেন তিনি। সঙ্গে শারদুল ঠাকুর ও ড্যান ক্রিশ্চিয়ানের যোগ্য সঙ্গত তো রয়েইছে।

তবে পুণের সবচেয়ে বড় সমস্যা হল, তাদের ব্যাটিং লাইনআপ বড্ড বেশি স্মিথ নির্ভর। মানে বড় রান তাড়া করতে গেলে স্মিথ অসফল হলে বড় রান তাড়া করার মতো বড় নাম দলে নেই। রাহুল ত্রিপাঠী ওপেনার হিসাবে ভাল খেললেও অভিজ্ঞতার অভাবে বড় ম্যাচে জেতানোর মতো ইনিংস খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েইছে।

পুনের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনির ফর্মে না থাকাও পুনের কাছে অস্বস্তির কারণ। একটি ম্যাচে ভাল খেললেও সেভাবে মিস্টার ফিনিশার হিসাবে টুর্নামেন্টে উঠে আসতে পারেননি ধোনি। তবে বড় ম্যাচে ধোনির গুরুত্ব অস্বীকার করা যায় না।

পুনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় বেন স্টোকস। জাতীয় খেলোয়াড়ের দায়িত্ব পালন করতে দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে। যা দলের কাছে বড় ধাক্কা স্বীকার করছেন অধিনায়ক স্মিথও।

রাইজিং পুনে সুপারজায়ান্টস

স্টিভ স্মিথ (অধিনায়ক), এমএস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, ফাফ ডু প্লেসি, উসমান খোয়াজা, মনোজ তিওয়ারি, ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যান ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, জস বাটলার, শ্রেয়স গোপাল, কৃষ্ণাপ্পা গৌতম, আসেলা গুনরত্নে, হরভজন সিং, মিচেল জনসন, কুলওয়ন্ত কেজরোলিয়া, সিদ্দেশ লাড, মিচেল ম্যাকক্লেনঘন, লাসিথ মলিঙ্গা, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, পার্থিব প্যাটেল (উইকেটকিপার), কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, দীপক পুনিয়া, নীতেশ রানা, অম্বাতি রায়াডু, জিতেশ শর্মা, করণ শর্মা, লেন্ডল সিমন্স, টিম সাউদি, জগদীশ সুচিত, সৌরভ তিওয়ারি, আর বিনয় কুমার

{promotion-urls}

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+