নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন প্রীতি, এটাই সম্ভবত শেষ আইপিএল তাঁর!
মুম্বই, ১৬ এপ্রিল : নেস ওয়াদিয়ার সঙ্গে ঘটা তিক্ত সময় কাটিয়ে ফের মুখের হাসি চওড়া হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্টার। কারণ নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন তিনি। তার সঙ্গে হাসিখুশি সময়ও কাটাচ্ছেন। নিজের মুখেই একথা জানিয়েছেন প্রীতি।
মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের একসময়ের অন্যতম সেরা অভিনেত্রী প্রীতি জিন্টা জানিয়েছেন, "আমি একজনের সঙ্গে সম্পর্কে রয়েছি। শেষপর্যন্ত ক্রিকেটের বাইরে আমি নিজেকে সময় দিতে পেরেছি।"

তবে কি এটাই শেষ আইপিএল মরশুম হতে চলেছে প্রীতি জিন্টার! জল্পনা বাড়িয়েছেন প্রীতি নিজেই। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে আইপিএলকে আর কিছু দেওয়ার নেই আমার। ২০০৮ সালে যখন আইপিএলে যোগ দিয়েছিলাম তখন সিনেমার বাইরে অন্য কিছু করতে চেয়েছিলাম আমি। নিজের ব্যবসা বাড়াতে চেয়েছিলাম। আর এখন এসব ভালোই চলছে।" ফলে তিনি আবার সিনেমায় ফিরতে পারেন বলে জানিয়েছেন কিংস ইলেভেনের মালকিন প্রীতি।
এই মুহূর্তে নাচের রিয়েলিটি শো 'নাচ বলিয়ে'-তে বিচারকের ভূমিকায় দেখা যাবে প্রীতিকে। "এই শোয়ে বিচারকের ভূমিকাও এত উত্তেজক হতে পারে আমার কোনও ধারণাই ছিল না", বলেছেন প্রীতি।
গতবছর তাঁর প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে তাঁকে হয়রানির মামলা দায়ের করেন প্রীতি। যদিও পেশাদারি বাধ্যবাধকতায় তারপরও আইপিএলে একই দলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে নেস ও প্রীতিকে। তবে এবার বোধহয় অন্য ছবি দেখা যাবে।
প্রীতি বলেছেন, "এরপর আমি শুধু খেলা দেখতে আসব।" তাহলে কি নতুন প্রেমিককে নিয়ে পরের বছর থেকে আইপিএলে শুধুই দর্শক হিসাবে দেখা যাবে প্রীতিকে? এর উত্তর পেতে এখনও এক বছরের অপেক্ষা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications