বাংলার হয়ে খেলা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নাগপুরে গ্রেফতার, চেক বাউন্সের দায়েই বিপাকে
Prashant Vaidya: বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রশান্ত বৈদ্য গ্রেফতার। নাগপুরের সিটি পুলিশ জামিন অযোগ্য ধারায় তাঁকে গ্রেফতার করেছিল।
আদালতে তোলা হলে বন্ডে জামিন পেয়েছেন প্রশান্ত। বর্তমানে তিনি বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির প্রধান পদে রয়েছেন।

প্রশান্ত বৈদ্যর জন্ম নাগপুরে। বাংলার হয়ে শেষ খেলেছেন ১৯৯৫ সালে। পূর্বাঞ্চল দলের হয়েও খেলেছেন। প্রথমদিকে তাঁকে দেখে অনেকেই মনে করেছিলেন ভালো মানের মিডিয়াম পেসার হওয়ার যোগ্যতা রয়েছে। ১৯৯২-৯৩ মরশুমে রঞ্জি অভিষেক হয়। যদিও ১৯৯৬-৯৭ মরশুমেই তাঁর কেরিয়ারে যবনিকা পতন ঘটে।
ভারতীয় দলে সুযোগ পেলেও জায়গা ধরে রাখতে পারেননি। এমআরএফ পেস ফাউন্ডেশনে প্রশিক্ষণ পাওয়া প্রশান্ত ১৯৯৪-৯৫ মরশুমে ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন। ডুনেডিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ওডিআই খেলেন। এরপর শারজায় এশিয়া কাপের দলেও ছিলেন। সেখানেও একটি ম্যাচে সুযোগ পান।
১৯৯৬ সালের এপ্রিলে শারজা কাপে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি ম্যাচ খেলেন। এরপর আর ভারতীয় দলে জায়গা পাননি। ঘরোয়া ক্রিকেট থেকেও হারিয়ে যান। ৪টি একদিনের আন্তর্জাতিকে ৪টি উইকেট রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬টি ম্যাচ খেলে ১৭১টি উইকেট পেয়েছেন। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ৪১ ম্যাচে ৪৬ উইকেট রয়েছে।
প্রশান্ত নাগপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে ইস্পাত কেনেন। কেনার সময় যে চেকটি দিয়েছিলেন সেটি বাউন্স করে। বাজাজ নগর থানার ইনস্পেক্টর ভিত্তলসিং রাজপুত জানান, চেক বাউন্স করার কথা প্রশান্তকে ওই ব্যবসায়ী জানান। এরপর বকেয়া মেটাতে অনুরোধ করেন।
যদিও বকেয়া মেটাতে প্রশান্ত অস্বীকার করেন বলে অভিযোগ। এরপর আদালতের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। কিন্তু প্রশান্ত একের পর এক শুনানিতে গরহাজির ছিলেন বলে জানাচ্ছে পুলিশ। ফলে আদালত প্রশান্তর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করলে বন্ডে জামিন পেয়েছেন প্রশান্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications