Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi In SL: মোদীর সঙ্গে দেখা করে আপ্লুত শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপ-জয়ীরা, রণতুঙ্গা কেন নেই?

Modi In SL: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু-দিনের সফরে শ্রীলঙ্কায়। তারই মধ্যে আজ কলম্বোয় মোদীর সঙ্গে দেখা করলেন ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা।

অবশ্য সকলে ছিলেন না। দেখা যায়নি বিশ্বজয়ী দলের অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকেও। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত শ্রীলঙ্কার প্রাক্তনীরা।

Modi In SL -

কলম্বোয় এই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। মোদী এক্স হ্যান্ডলে লেখেন, শ্রীলঙ্কা দলের যে ক্রিকেটাররা ১৯৯৬ সালের বিশ্বকাপ জিতেছিলেন তাঁদের সঙ্গে দেখা করে ভালো লাগল। শ্রীলঙ্কার সেই দলের খেলা বহু ক্রীড়াপ্রেমীর মন জয় করেছিল বলেও উল্লেখ করেন মোদী।

এই সাক্ষাতের ছবি দেখে ক্রিকেটপ্রেমীরাও নস্ট্যালজিয়ায় আক্রান্ত। ২৯ বছর আগে বিশ্বকাপ জেতা ক্রিকেটারদের চুলে পাক ধরেছে কালের নিয়মেই। এদিন মোদীর সঙ্গে দেখা করলেন মারভান আতাপাত্তু, কুমার ধর্মসেনা, অরবিন্দ ডি সিলভা, সনৎ জয়সূর্য, চামিন্ডা ভাস, উপুল চন্দনা, রমেশ কালুভিথারানা।

যদিও এদিন মোদীর সঙ্গে দেখা করতে পারেননি অর্জুন রণতুঙ্গা। তাঁর নেতৃত্বেই শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছিল। জানা গিয়েছে, রণতুঙ্গা এই মুহূর্তে শ্রীলঙ্কায় নেই। উল্লেখ্য, সেবার বিশ্বকাপ সেমিফাইনালে ইডেনে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। লাহোরে ফাইনালে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তার উচ্ছ্বসিত প্রশংসা করেন কালুভিথারানা। শ্রীলঙ্কার সংকটে যেভাবে ভারত পাশে থেকেছে এবং ক্রিকেটের অর্থনৈতিক বিষয়েও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে সেজন্য কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।

আতাপাত্তু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা অসাধারণ অনুভূতি। তিনি ভারতকে অসামান্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্নপূরণ। কুমার ধর্মসেনা বলেন, এই প্রথম তাঁর মতো একজন নেতাকে সামনে থেকে দেখলাম। খুব ভালো লাগছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত নানাভাবে শ্রীলঙ্কার পাশে রয়েছে।

অরবিন্দ ডি সিলভার কথায়, নরেন্দ্র মোদী গোটা বিশ্বে সমাদৃত। তিনি ভারতের জন্য অনেক কিছু করে চলেছেন। তিনবার টানা প্রধানমন্ত্রী থাকা অসাধারণ বিষয়। চামিন্ডা ভাসের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত। খেলা নিয়ে কথা হলো। কীভাবে আমরা ১৯৯৬ সালের বিশ্বকাপ জিতেছিলাম তা নিয়েও কথা হলো। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিধর নেতা নরেন্দ্র মোদী। ক্রিকেট নিয়েও তাঁর প্রচুর জ্ঞান রয়েছে।

সনৎ জয়সূর্যও নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আপ্লুত। জয়সূর্য বলেন, নরেন্দ্র মোদীর কাছে শুনলাম কীভাবে তিনি ভারতের সামগ্রিক বিকাশ ঘটিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+