বিতর্কের আবহে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচই যেন সেলিব্রিটি

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ও আহমেদাবাদের আবহাওয়া কেমন থাকবে

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্টে জো রুট শিবিরকে হারাতে পারলে সিরিজও জিতে যাবে বিরাট কোহলি অ্যান্ড কোং। দুই দলের পারফরম্যান্সের মাপকাঠি হয়ে উঠতে পারে পিচ। কারণ একই মাঠে হওয়া দুই দলের দিন রাতের টেস্ট মাত্র দুই দিনে শেষ হয়ে যাওয়া নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। ফলে চতু্র্থ টেস্টের পিচ কেমন হবে, সেদিকে নজর থাকতে ক্রিকেট দুনিয়ার। ম্যাচের পাঁচ দিন আহমেদাবাদে আবহাওয়া কেমন থাকবে, তাও জেনে নেওয়া যাক।

গত ম্যাচের পিচ

গত ম্যাচের পিচ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দিন রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। কার্যত দুই দিনে শেষ হয়েছিল পাঁচ দিনের ম্যাচ। চার ইনিংস মিলিয়ে ৩০টি উইকেটের পতন দেখেছিল বিশ্ব। পিচে ফুল ফুটিয়েছিলেন স্পিনাররা। যা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক দানা বেঁধেছে। নেটিজেনদের একটা অংশ অবশ্য একে ভারতের অন্যতম সেরা জয় হিসেবেই দেখছে।

আগামী ম্যাচের পিচ

আগামী ম্যাচের পিচ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে। বিতর্ক সত্ত্বেও এই ম্যাচের পিচ স্পিন সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। ম্যাচের প্রথম দিন থেকেই বল ঘুরবে বলে সতর্ক করা হয়েছে। তবে টিকে গেলে এই পিচেই ব্যাটসম্যানদের আউট করা মুশকিল হবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট চলাকালীন পাঁচ দিনই আহমেদাবাদের আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।

ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট

ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট

আগামী ৪ মার্চ ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি+হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেট ফ্যানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+