পিঙ্ক বল টেস্ট: সৌরভকে মেয়ে সানার গুগলি, পাল্টা মজা করলেন মহারাজও

পিঙ্ক বল টেস্ট শেষ। এখন আলোচনায় ভারতীয় ক্রিকেটে পিঙ্ক বল টেস্টের ভবিষ্যত। আগামী দিনে দেশের মাটিতে আরও বেশি পিঙ্ক বল টেস্ট আয়োজনের পক্ষে মত দিয়েছেন বোর্ড প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

পিঙ্ক বল টেস্ট শেষ। এখন আলোচনায় ভারতীয় ক্রিকেটে পিঙ্ক বল টেস্টের ভবিষ্যত। আগামী দিনে দেশের মাটিতে আরও বেশি পিঙ্ক বল টেস্ট আয়োজনের পক্ষে মত দিয়েছেন বোর্ড প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্য়দিকে এবার পিঙ্ক বলে টেস্ট নিয়ে মেয়ে সানার গুগুলির সামনে পড়তে হল সৌরভকে।

সৌরভকে পোস্ট

সৌরভকে পোস্ট

পিঙ্ক বল টেস্ট নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সৌরভ। যে ছবিতে ইডেন টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেশ সিরিয়াস মোডে দাঁড়িয়ে রয়েছেন মহারাজ। সেই পোস্টটি নিয়েই সৌরভ কন্যা সানা মজা করেছেন।

 সৌরভকে সানার গুগলি

সৌরভকে সানার গুগলি

সৌরভের সিরিয়াস মুখ করা ছবি পোস্ট করতেই, সানা পাল্টা ইনস্টাগ্রামে লিখেছেন, 'কী এমন জিনিস যা এই মুহূর্তে তোমার খুব অপছন্দ'। পরোক্ষে পিঙ্ক টেস্টের সাফল্যের পরও সৌরভ কেন সিরিয়াস মুখে দাঁড়িয়ে সেটাই জানতে চেয়েছেন সানা।

সৌরভের উত্তর

সৌরভের উত্তর

সানার কমেন্টের পাল্টায় সানাকে উদ্দেশ করে সৌরভ লেখেন, 'তুমি দিন দিন অবাধ্য হয়ে উঠছ! সেটাই আমার চিন্তার!' সেই সঙ্গে পোস্টে মজার এক ইমোজি ব্যবহার করেন মহারাজ।

পাল্টা সানার উত্তর

পাল্টা সানার উত্তর

সৌরভের এই মন্তব্যে পাল্টা মজা করে লেখেন, 'তোমার থেকেই শিখছি' সঙ্গে কান্নার ইমোজি ব্যবহার করেছেন সানা।

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+